সুজয় রায়, নিগমনগরঃ বেসরকারি বিদ্যালয় কল্যাণ সমিতির কোচবিহার জেলা কমিটির বর্ধিত সভা ও বীর শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবস উদযাপন করা হল নিগমনগর শিশু তীর্থে ।
জেলা কমিটির সম্পাদক মাননীয় রতন রায় মহাশয় বলেন আজকের দিনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ দিন। এই দিন আমরা শহীদ ক্ষুদিরাম বসুর জীবনী নিয়ে আলোচনা করি।
এবং আজকের এই সভায় বেসরকারি বিদ্যালয়গুলির কর্মকাণ্ড যেমন স্কলারশিপ, এক্সামিনেশন ও 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপনের জন্য কর্মসূচি গ্রহণ করা হয়। সাথে সাথে বেসরকারি বিদ্যালয়গুলির মান উন্নয়নের দিকে লক্ষ্য রাখার কর্মসূচি গ্রহণ করা হয়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


0 মন্তব্যসমূহ