Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছেলেধরা সন্দেহে গনপিটুনি বৃদ্ধাকে, দিনহাটা

আরিফ হোসেন, হেমন্টন, ২৩ই অগাস্টঃ দেশের বিভিন্ন স্থানে গনধোলাই হচ্ছে শুধুমাত্র সন্দেহের বশে একাধিক ভবঘুরে মানুষের। আজ দিনহাটা শহরের হেমন্টনের বিদ‍্যুৎ অফিসের কাছেই বিকেলের দিকে এক বৃদ্ধাকে ছেলেধরা সন্দেহে পার্শ্ববর্তী লোকজন ধোলাই করে। বৈদ‍্যুতিক খুঁটিতে বেঁধে ব‍্যাপক মারধোর করে। গনধোলাইয়ে আহত হয় বৃদ্ধা। পরে, দিনহাটা থানার পুলিশ গিয়ে আহত বৃদ্ধাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব‍্যাপক চাঞ্চল‍্যের সৃষ্টি হয়। পথচলতি এক ব‍্যক্তি দীপক বর্মন বলেন, এভাবে সন্দেহের বশে গনধোলাই না করে থানায় খবর দিয়ে আইনের হেপাজতে পাঠানো জরুরী ছিল। সন্দেহ সত‍্য বা মিথ‍্যা তা নির্নয় করা দায়। কিছুক্ষনের মধ‍্যেই এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় মানুষের ঢল নামে ওই স্থানে।পরে, জানা যায়, ওই মহিলার বাড়ি দিনহাটার কৃষিমেলায়। পরিবার বিবৃতি দেয়, মানসিক ভারসাম‍্যহীন হওয়ায় পথে ঘাটে ঘুরে বেড়ান তিনি এবং অনবরত একা একাই কথা বলে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code