Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিজের শরীর চাই!-রাজ অধিকারী


নিজের শরীর চাই!
রাজ অধিকারী

"তোমাকে জড়িয়ে ধরে চুমু খাবো!"
এসব আবার কেমন ভালোবাসা।

আমি নিজেকেই ভালোবাসি, আরেকটা শরীরে।
নিজের গালেই চুমু খাচ্ছি,
এদিকে কেউ ভাবছে একটা যত্নকরা, মসৃন গাল।

একবার ভিখিরি হয়ে দেখবো।
তখনও কি খিদের আর যৌনতার মারপিট হয়?
নাহলে খালি পেটের থেকেও এত
অবৈধ ভিখিরি কিভাবে জন্মায়?

থাক, এই রাতটা যৌনমিলনে ব্যস্ত কুকুরকে ঢিল মেরে কাটাই।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code