Latest News

6/recent/ticker-posts

Ad Code

সুখছায়া-সুপর্ণা ভাদুড়ী




















সুখছায়া
সুপর্ণা ভাদুড়ী

যেদিন তুমি লাল গোলাপের সুগন্ধি নিতে চাইলে
আমি ভালোবাসার পাপড়ি হয়ে কাছে এলাম,
বিশ্বাসের আকাশ ছোঁয়া রঙিন স্বপ্ন বুকে নিয়ে
নীলিমার অন্বেষণে হাত বাড়ালাম দু'জনে।

যেদিন তুমি সাগরের উত্তাল ঢেউ হতে চাইলে,
সেদিন আমি সাগর হয়ে ছুটে এলাম তোমার কাছে।
বাতাসের শিহরণে উন্মাতাল হলাম নিষিদ্ধ ঘ্রাণে,
গলে পরা জ্যোৎস্নায় ভিজে ভিজে নিমগ্ন হলাম শেষে।

যেদিন তুমি রঙ তুলিতে সুখের ছায়া আঁকতে চাইলে,
আমি সাদা ক্যানভাস হয়ে ফিরে এলাম স্নিগ্ধ রোদে ভেসে।
রক্তিম দু'ঠোঁটে তুমি এঁকে দিলে অদম্য বাসনার বহ্নিশিখা
গভীর দু'চোখে সবুজের ছায়া মেখে দুজনেই হলাম অরণ্য।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code