সংবাদ একলব্য, ৮ আগস্টঃ আজ গভীর শ্রদ্ধার সাথে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস উদযাপন করা হয়। বিশ্ববিদ্যালয় সভাকক্ষে কবিতা, নৃত্য, সঙ্গীত, নাটকে অংশগ্রহন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অভিষার কবিতার নাট্যরূপ অভিনীত হয় ।
আজকের অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বাংলা বিভাগের অধ্যাপক সেলিম বক্স মন্ডল। প্রধান বক্তা ছিলেন নিবন্ধক আব্দুল কাদের সাফিলি এছাড়াও অন্যান্য বক্তা হিসাবে ছিলেন কলা ও বানিজ্য বিভাগের ডিন শ্রী মাধব চন্দ্র অধিকারী, শ্রী প্রনব কুমার ভট্টাচার্য , শ্রী সাবলু বর্মণ প্রমূখ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ