সংবাদ একলব্য, কলকাতাঃ বিমলেন্দু বিশ্বাস। বাড়ি নদীয়া জেলার কোতোয়ালি থানার যাত্রাপুর গ্রামে । তিনি ক্যান্সার রোগে আক্রান্ত কলকাতা ঠাকুরপুকুর হাসপাতালে চিকিৎসাধীন। হঠাৎ করে তার হিমোগ্লোবিনের পরিমাণ নেমে যায়, চিকিৎসক পরামর্শ দেয় এখনই দুই বোতল রক্ত দিতে হবে।ভর্তি হন শক্তিনগর জেলা হাসপাতালে। কিন্তু তার রক্তের গ্রুপ যে এ নেগেটিভ পাওয়া খুব মুশকিল ।শক্তিনগর ব্লাড ব্যাংক থেকেই এক ইউনিট রক্ত পান ।কিন্তু আর্ তো মজুত নেই! এবার কি হবে?
খবর পান নদীয়া জেলার ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনের জাতীয় সেবা প্রকল্প বিভাগের প্রোগ্রাম অফিসার দ্বীপ কুমার রায় ।তিনি পশ্চিমবঙ্গ সরকারের "জীবন শক্তি" অ্যাপস এর সাহায্য নিয়ে- যেখানে রক্তদাতাদের সমস্ত পরিচয় দেওয়া থাকে । তার সহযোগিতায় ঐশিক কুমার দাস এর কাছে ফোন যায়। কোন কিছু জিজ্ঞাসা না করে কোথায় কখন যেতে হবে জিজ্ঞাসা করেন এবং ৫০ মিনিট বাইক চালিয়ে 30 কিলোমিটার দূরে এসে শক্তিনগর জেলা হসপিটালে রক্ত দিয়ে এই ক্যান্সার রোগী কে জীবন বাঁচালেন কলেজ পড়ুয়া ঐশিক কুমার দাস । এই প্রসঙ্গে বিমলেন্দু বিশ্বাস বলেন "হাসপাতালে থেকে যে সহযোগিতা পেয়েছি সত্যি ভোলার নয়।আর এই যে ঐশিক আমার ছেলের বয়সী। আজ আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচালেন এর জন্য প্রশংসা করে ওকে ছোট করবো না ও ভালো থাকুক আর এভাবেই মানুষের সাহায্যার্থে এগিয়ে আসুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি" ।

Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ