নিজস্ব সংবাদদাতাঃ ২৪ মে,২০১৯ঃ আজ সকালে বুড়িরহাটে বিজেপি পার্টি অফিস উদ্বোধনের সময় কয়েকশতাধিক মানুষের সমাবেশ ঘটে বুড়িরহাট বাজারে। জানা যায় এই সময় তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুস সাত্তার টিপ্পনি করতে থাকে উপস্থিত কর্মি-সমর্থকদের। উত্তপ্ত জনতার রোষ গিয়ে আছড়ে পড়ে তার ওপর। পরবর্তিতে তৃণমূল কার্যালয় ভাংচুর হয়।এক বিজেপি কর্মি জানান, 'সিপিএম এর পার্টি অফিস দখল করে এতদিন সেখানে তৃনমূল নেতারা তাঁদের পার্টি অফিস বানিয়েছিল।' ঘটনার পর বিশাল পুলিশ বাহিনি আসে। আব্দুস সাত্তারের ফোনে যোগাযোগ করে পাওয়া যায় নি। বিজেপি নেতা বিরেন রায় জানান,-'আমার দলের কোন কর্মি সমর্থক এমন কাজ করতে পারেনা। তৃনমূলের কর্মিরাই তাঁদের পার্টি অফিস ভেঙেছে।'
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ