সংবাদ একলব্য, ১ অগাস্টঃ প্রধানমন্ত্রীর নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর পশ্চিমবঙ্গের সরকারী কর্মচারীদের মাস পয়লায় বেতন না হওয়ায় সরব হয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় মাস পয়লা বেতনের কথা ঘোষণা করলেও আজ মাসের ১ তারিখেও বেতন অনিশ্চিত। অসন্তোষ তৈরি হচ্ছে শিক্ষকদের মধ্যে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেতন না হওয়া নিয়ে শুরু হয়েছে আলোচনা। জুলাই মাসের বেতন ৩১ তারিখেই চলে আসত ২০১৪ সাল থেকে , অথচ এই বার তার ব্যতিক্রম ঘটে।
গতকাল পর্যন্ত অর্থদপ্তরের মঞ্জুরি আসেনি। ফলে ৩১ জুলাই পার হয়ে গেলেও আজ ১ অগাস্ট বেতন অনিশ্চয়তার মুখে। গত মাসেও একই সমস্যায় ভুগেছেন শিক্ষকরা। কিন্তু কেন এমন হচ্ছে, তার কোন উত্তর পাওয়া যাচ্ছে না। অনেকে বলছেন- শিক্ষক আন্দোলনে জেরবার রাজ্য, হয়তো শিক্ষকদের ওপর সরকার এইভাবে প্রতিশোধ নিচ্ছেন।

Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ