BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

Bharosa Karmasuchi: বেকার যুবকদের মাসে ৩০০০ টাকা! রাজ্য বাজেটে মাস্টারস্ট্রোক 'ভরসা কর্মসূচি', চাকরিতেও ৫ বছরের ছাড়

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বকেয়া ডিএ (DA) মেটানো এবং ১ লক্ষ নতুন সরকারি চাকরির প্রতিশ্রুতির পাশাপাশি রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য রাজকোষ উজার করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন বিজেপি সরকার। সোমবার (২২ জুন, ২০২৬) বিধানসভায় ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত শিক্ষিত বেকারদের জন্য সম্পূর্ণ নতুন একটি বেকার ভাতা প্রকল্প ‘ভরসা কর্মসূচি’ (Bharosa Karmasuchi) চালুর ঐতিহাসিক ঘোষণা করেছেন। এই প্রকল্পের আওতায় রাজ্যের যোগ্য ও শিক্ষিত বেকার যুবকেরা প্রতি মাসে সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক ভাতা পাবেন।

যুবকদের ৩০০০ টাকা ভাতা, Bharosha Karmasuchi, WB State Budget 2026, Unemployment Allowance
বিধানসভায় যুবকদের জন্য নতুন ভাতার ঘোষণা অর্থমন্ত্রীর

কার অ্যাকাউন্টে কত টাকা আসবে?

রাজ্যের অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে সমগ্র রাজ্যজুড়ে এই নতুন ‘ভরসা কর্মসূচি’ চালু করা হবে। শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে বেকার ভাতার পরিমাণ নির্ধারণ করা হয়েছে:

  • গ্র্যাজুয়েট (স্নাতক) বা উচ্চশিক্ষিত বেকার: প্রতি মাসে ৩,০০০ টাকা।
  • অন্যান্য (অপেক্ষাকৃত কম শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন) বেকার: প্রতি মাসে ২,০০০ টাকা।

আবেদনের যোগ্যতা: কারা পাবেন এই সুবিধা?

এই মেগা ভাতা প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীকে নিম্নলিখিত শর্তগুলি অবশ্যই পূরণ করতে হবে:

  • ১. বয়সসীমা: আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ বছর-এর মধ্যে হতে হবে।
  • ২. পারিবারিক আয়: আবেদনকারীর পরিবারের বার্ষিক মোট আয় ১ লক্ষ টাকার কম হতে হবে।
  • ৩. সামাজিক সুরক্ষা: যে সমস্ত বেকার যুবকদের পরিবার অন্য কোনও সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁরাই একমাত্র এই ভাতার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

সরকারি চাকরিতে ৫ বছরের মেগা ছাড়!

চাকরিপ্রার্থীদের জন্য বাজেটে আরও একটি মস্ত বড় উপহার দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বিগত দিনে নিয়োগ না হওয়া এবং করোনা পরবর্তী বয়সের সময়সীমা পেরিয়ে যাওয়ার সমস্যাকে মাথায় রেখে, এবার থেকে সরকারি পদে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় একধাক্কায় ৫ বছরের ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত আগামী ২ বছর পর্যন্ত বহাল থাকবে, যার ফলে রাজ্যের লক্ষ লক্ষ ওভার-এজড (Over-aged) চাকরিপ্রার্থী আবার নতুন করে সরকারি পরীক্ষায় বসার সুবর্ণ সুযোগ পাবেন।

শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে অন্যান্য গুরুত্বপূর্ণ ঘোষণা

  • কলেজে এককালীন সাহায্য: উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় ঘোষণা করে অর্থমন্ত্রী জানান, সরকারি ও সরকারি পোষিত কলেজের ছাত্রছাত্রীদের পড়াশোনার সুবিধার্থে এককালীন ৩০,০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।
  • স্বামী বিবেকানন্দ মেরিট স্কিম: রাজ্যের অত্যন্ত ১০০ জন বিশেষ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ‘স্বামী বিবেকানন্দ মেরিট স্কিম’-এর একটি নতুন জোরালো প্রস্তাব রাখা হয়েছে এই বাজেটে।
  • সংগ্রামী ভাতা: দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে যে সমস্ত ব্যক্তিরা এযাবৎকাল রাজ্যে রাজনৈতিক মতবাদের জন্য হিংসা বা অত্যাচারের শিকার হয়েছেন, তাঁদের পুনর্বাসনের জন্য একটি বিশেষ ‘সংগ্রামী ভাতা’ চালুর কথাও বলা হয়েছে বাজেটে।

মাস্টারস্ট্রোক মনে করছে বিশিষ্ট মহল

রাজনৈতিক মহলের মতে, 'অন্নপূর্ণা যোজনা' থেকে কলেজ ছাত্রীদের জন্য এককালীন ৫০ হাজার ও বাসে ফ্রি যাতায়াতের ঘোষণা আনা হয়েছে, ঠিক তেমনই যুবকদের কাছে টানতে শুভেন্দু সরকারের এই ২১-৪৫ বছর বয়সের ‘ভরসা কর্মসূচি’ এবং সরকারি চাকরিতে ৫ বছরের বয়সের ছাড় এক মাস্টারস্ট্রোক, যা রাজ্যের যুবসমাজকে এক বড়সড় স্বস্তি দেবে।

ভরসা কর্মসূচি ও চাকরি সংক্রান্ত (FAQ)

প্রশ্ন: ভরসা কর্মসূচি (Bharosa Karmasuchi) কী?

উত্তর: এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন বেকার ভাতা প্রকল্প, যার আওতায় রাজ্যের শিক্ষিত বেকার যুবক-যুবতীরা শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রতি মাসে ২,০০০ থেকে সর্বোচ্চ ৩,০০০ টাকা পর্যন্ত আর্থিক ভাতা পাবেন।

প্রশ্ন: ভরসা কর্মসূচিতে আবেদনের জন্য বয়সসীমা কত?

উত্তর: এই মেগা ভাতা প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীর বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে এবং পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম হতে হবে।

প্রশ্ন: রাজ্য বাজেটে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য কী ঘোষণা করা হয়েছে?

উত্তর: সরকারি পদে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় একধাক্কায় ৫ বছরের ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এই ছাড় আগামী ২ বছর পর্যন্ত বহাল থাকবে।

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বকেয়া ডিএ (DA) মেটানো এবং ১ লক্ষ নতুন সরকারি চাকরির প্রতিশ্রুতির পাশাপাশি রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য রাজকো...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy