West Bengal New Cabinet 2026: শুভেন্দুর মন্ত্রিসভায় কে কোন দপ্তর পেলেন? দেখুন পূর্ণাঙ্গ তালিকা
শুভেন্দু মন্ত্রিসভায় কার কোন দপ্তর?
কলকাতা, সংবাদ একলব্য: প্রথমবার বিপুল জনসমর্থন নিয়ে জয়লাভের পর পশ্চিমবঙ্গে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। এরপর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি ওইদিন একই মঞ্চে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক সহ আরও পাঁচ জন। এরপর, রাজভবনে অন্যান্য মন্ত্রীরা শপথ নিলেও এতদিন হয়নি দপ্তর বন্টন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রীদের দপ্তর বণ্টন করে দেওয়া হলো নবান্নের তরফ থেকে।
স্বরাষ্ট্র ও গুরুত্বপূর্ণ দপ্তর মুখ্যমন্ত্রীর হাতেই
প্রত্যাশিতভাবেই স্বরাষ্ট্র দপ্তর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতেই রাখছেন। পাশাপাশি, আইন ও বিচার; ভূমি ও ভূমিরাজস্ব; বিদ্যুৎ; তথ্য ও সংস্কৃতি; উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন; কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার এবং পার্বত্য বিষয়ক দপ্তরও মুখ্যমন্ত্রীর হাতে থাকছে। নিচে ক্যাবিনেট, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত এবং রাষ্ট্রীয় মন্ত্রীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হলো।
পশ্চিমবঙ্গ নতুন মন্ত্রিসভা বণ্টন
অফিসিয়াল তালিকা • ২০২৬
ক্যাবিনেট মন্ত্রীগণ (Cabinet Ministers)
দপ্তর বা মন্ত্রণালয়ের নাম (Department)
মন্ত্রীর নাম (Minister)
স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি বিষয়ক, কর্মী ও প্রশাসনিক সংস্কার এবং অন্য কোনো মন্ত্রীকে বরাদ্দ না হওয়া অন্যান্য দপ্তর
শুভেন্দু অধিকারী (মুখ্যমন্ত্রী)
উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর
শ্রী নিশীথ প্রামাণিক
খাদ্য ও সরবরাহ দপ্তর এবং সমবায় দপ্তর
শ্রী অশোক কীর্তনীয়া
পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর এবং কৃষি বিপণন দপ্তর
শ্রী দিলীপ ঘোষ
আদিবাসী উন্নয়ন দপ্তর এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর
শ্রী ক্ষুদিরাম টুডু
নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর
শ্রীমতী অগ্নিমিত্রা পাল
স্কুল শিক্ষা দপ্তর, আবাসন দপ্তর এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর
শ্রী দীপক বর্মন
শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তর, রাষ্ট্রায়ত্ত সংস্থা এবং শিল্প পুনর্গঠন দপ্তর এবং অগতানুগতিক ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস দপ্তর
শ্রী তাপস রায়
সংসদীয় বিষয়ক দপ্তর এবং পর্যটন দপ্তর
ডঃ শঙ্কর ঘোষ
বন দপ্তর এবং পরিবেশ দপ্তর
শ্রী মনোজ কুমার ওরাওঁ
শ্রম ও পরিবহন দপ্তর
শ্রী অর্জুন সিং
অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং গণশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তর
শ্রী গৌরী শঙ্কর ঘোষ
উচ্চশিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর
শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায়
অর্থ দপ্তর
শ্রী স্বপন দাশগুপ্ত
তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স দপ্তর, বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দপ্তর এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তর
ডঃ কল্যাণ চক্রবর্তী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর
ডঃ শারদ্বত মুখার্জী
সেচ ও জলপথ দপ্তর
শ্রী অরূপ কুমার দাস
জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং পূর্ত দপ্তর
ডঃ অজয় কুমার পোদ্দার
কৃষি দপ্তর
শ্রী দুধ কুমার মন্ডল
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রীয় মন্ত্রীগণ (MoS - Independent Charge)
মহিলা ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দপ্তর এবং কর্মসূচি পর্যবেক্ষণ দপ্তর
শ্রীমতী মালতী রাভা রায়
প্রাণিসম্পদ বিকাশ দপ্তর এবং মৎস্য চাষ দপ্তর
শ্রী রাজেশ মাহাতো
যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর এবং উপভোক্তা বিষয়ক দপ্তর
ডঃ ইন্দ্রনীল খাঁ
রাষ্ট্রীয় মন্ত্রীগণ (Ministers of State)
আদিবাসী উন্নয়ন দপ্তর এবং সেচ ও জলপথ দপ্তর
শ্রী জুয়েল মুর্মু
উচ্চশিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর
ডঃ হরেকৃষ্ণ বেরা
পরিবহন দপ্তর এবং অর্থ দপ্তর
শ্রী আনন্দময় বর্মন
কৃষি বিপণন দপ্তর এবং ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর
শ্রী অশোক ডিন্ডা
পূর্ত দপ্তর এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর
শ্রী নাদিয়ার চাঁদ বাউরি
স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর
শ্রী বিশাল লামা
খাদ্য ও সরবরাহ দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর
শ্রী শান্তনু প্রামাণিক
শিল্প, বাণিজ্য ও উদ্যোগ দপ্তর এবং বিজ্ঞান ও প্রযুক্তি এবং জৈবপ্রযুক্তি দপ্তর
শ্রীমতী মৌমিতা বিশ্বাস মিশ্র
সংসদীয় বিষয়ক দপ্তর এবং নগরোন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর
শ্রী উমেশ রাই
তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং পর্যটন দপ্তর
শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী
স্কুল শিক্ষা দপ্তর এবং দমকল ও জরুরি পরিষেবা দপ্তর
শ্রী কৌশিক চৌধুরী
জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এবং শ্রম দপ্তর
শ্রী ভাস্কর ভট্টাচার্য
সমবায় দপ্তর, বন দপ্তর এবং পরিবেশ দপ্তর
শ্রী দিবাকর ঘরামী
খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যানপালন দপ্তর এবং কৃষি দপ্তর
শ্রী অমিয় কিস্কু
আবাসন দপ্তর
শ্রীমতী কলিতা মাজি
বিদ্যুৎ দপ্তর এবং অগতানুগতিক ও পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎস দপ্তর
শ্রীমতী গার্গী দাস ঘোষ
আইন দপ্তর, বিচার বিভাগ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর
অ্যাডভোকেট বিরাজ বিশ্বাস
ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর এবং সুন্দরবন বিষয়ক দপ্তর
শ্রী দীপঙ্কর জানা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর
শ্রীমতী সুমনা সরকার
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ১০ই জুন, ২০২৬ • স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার
রাজ্য রাজনীতির সমস্ত মেগা ব্রেকিং আপডেট, ইনসাইড স্টোরি এবং লেটেস্ট খবর সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে!
সংশোধন ও অভিযোগ:
এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের
Corrections Policy
অনুসরণ করে জানান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।