BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

শুভেন্দু মন্ত্রিসভার মেগা সম্প্রসারণ: লোকভবনে শপথ নিলেন নতুন ৩৫ মন্ত্রী, সদস্য সংখ্যা বেড়ে ৪১

মন্ত্রিসভার শপথ গ্রহন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোমবার কলকাতার লোকভবনে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পথ চলা শুরু করল শুভেন্দু অধিকারী সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা। মেগা সম্প্রসারণের এই দফায় আজ একসঙ্গে শপথ নিলেন নতুন ৩৫ জন মন্ত্রী। রাজ্যপাল আরএন রবি সকাল ১১টা থেকে নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করানোর প্রক্রিয়া শুরু করেন। নতুন ৩৫ জন সদস্য যুক্ত হওয়ার পর রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১-এ।




শপথগ্রহণে চাঁদের হাট:

আজ সকাল থেকেই লোকভবন চত্বরে কড়া নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি সাজো সাজো রব লক্ষ্য করা যায়। সকাল ১০টার পর থেকেই শপথ নিতে একে একে লোকভবনে প্রবেশ করতে শুরু করেন বিজেপির বিধায়কেরা। অনুষ্ঠানস্থলে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য নেতা শমীক ভট্টাচার্যসহ একাধিক শীর্ষ নেতৃত্ব। ইতিমধ্যেই লোকভবনে পৌঁছে গেছেন শঙ্কর ঘোষ, পূর্ণিমা চক্রবর্তী, প্রাক্তন ক্রিকেটার তথা বিধায়ক অশোক দিন্ডা, অর্জুন সিংহ, গৌরীশঙ্কর ঘোষ এবং জগন্নাথ চট্টোপাধ্যায়ের মতো হেভিওয়েট বিধায়কেরা।




প্রথম দফায় ছিলেন ৫ মন্ত্রী:

এর আগে গত ৯ মে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেদিন তাঁর সঙ্গে আরও পাঁচজন মন্ত্রী শপথ নেন। তাঁরা হলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। ইতিপূর্বেই তাঁদের মধ্যে গুরুত্বপূর্ণ দফতরগুলো বণ্টন করে দেওয়া হয়েছিল। প্রশাসনকে আরও গতিশীল ও জেলা স্তরে পৌঁছে দিতেই এবার মন্ত্রিসভার এই বড়সড় সম্প্রসারণ করা হলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



দফতর বণ্টন নিয়ে জল্পনা:

নতুন ৩৫ জন মন্ত্রী শপথ নিলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোন বিধায়ক কোন মন্ত্রক বা দফতর পাচ্ছেন, তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। রাজভবন ও লোকভবন সূত্রে জানা গেছে, শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরেই আজ বিকেলের মধ্যে মুখ্যমন্ত্রীর সুপারিশে রাজ্যপাল নতুন মন্ত্রীদের দফতর বণ্টন চূড়ান্ত করবেন। উত্তরবঙ্গ থেকে শুরু করে জঙ্গলমহল— সব অঞ্চলের ভারসাম্য বজায় রেখেই এই নতুন মন্ত্রিসভা সাজানো হচ্ছে বলে দলীয় সূত্রে খবর।



নতুন মন্ত্রিসভা গঠনের পর আজ বিকেল বা আগামীকালই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রথম ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গেছে।




মন্ত্রী হিসেবে শপথ নিলেন কারা?

পূর্ণমন্ত্রী হিসাবে শপথ নিলেন ১৩ জন। স্বাধীন দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী ৩ জন এবং প্রতিমন্ত্রী ১৯ জন। 

🏛️ শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার মেগা সম্প্রসারণ 🏛️

নতুন ৩৫ জন মন্ত্রীর সম্পূর্ণ তালিকা (১ জুন, ২০২৬)

🔴 পূর্ণমন্ত্রী (Cabinet Ministers) — ১৩ জন
মন্ত্রীর নাম বিধানসভা কেন্দ্র
তাপস রায় মানিকতলা
মনোজ ওরাওঁ কুমারগ্রাম
অর্জুন সিংহ নোয়াপাড়া
গৌরীশঙ্কর ঘোষ মুর্শিদাবাদ
দীপক বর্মণ ফালাকাটা
শারদ্বত মুখোপাধ্যায় বিধাননগর
অরূপ কুমার দাস কাঁথি দক্ষিণ
স্বপন দাশগুপ্ত রাসবিহারী
জগন্নাথ চট্টোপাধ্যায় সিউড়ি
কল্যাণ চক্রবর্তী খড়দহ
শঙ্কর ঘোষ শিলিগুড়ি
অজয় পোদ্দার কুলটি
দুধকুমার মণ্ডল ময়ূরেশ্বর
🔵 স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী (MOS - Independent Charge) — ৩ জন
🔹 মালতি রাভা রায় (তুফানগঞ্জ)
🔹 রাজেশ মাহাতো (গোপীবল্লভপুর)
🔹 ইন্দ্রনীল খাঁ (বেহালা পশ্চিম)
🟢 প্রতিমন্ত্রী (Minister of State) — ১৯ জন
মন্ত্রীর নাম বিধানসভা কেন্দ্র
অশোক দিন্ডাময়না
কৌশিক চৌধুরীরায়গঞ্জ
জুয়েল মুর্মুহবিবপুর
হরেকৃষ্ণ বেরাতমলুক
শান্তনু প্রামাণিকভগবানপুর
মৌমিতা বিশ্বাস মিশ্রবর্ধমান দক্ষিণ
উমেশ রাইহাওড়া উত্তর
পূর্ণিমা চক্রবর্তীশ্যামপুকুর
ভাস্কর ভট্টাচার্যশ্রীরামপুর
দিবাকর ঘরামিসোনামুখী
নাদিয়ারচাঁদ বাউড়িপারা
গার্গী দাস ঘোষকান্দি
অমিয় কিস্কুনয়াগ্রাম
কলিতা মাজিআউশগ্রাম
বিরাজ বিশ্বাসকরণদিঘি
সুমনা সরকারبলা গড়
আনন্দময় বর্মণমাটিগাড়া-নকশালবাড়ি
বিশাল লামাকালচিনি
দীপঙ্কর জানাকাকদ্বীপ
ℹ️ নোট: গত ৯ মে মুখ্যমন্ত্রীসহ ৫ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। আজকের ৩৫ জনকে নিয়ে শুভেন্দু অধিকারী মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হলো ৪১ জন
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

মন্তব্যসমূহ

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy