BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

উদয়ন গুহকে ২৫ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠালো আদালত

আবাস যোজনার দুর্নীতিতে গ্রেফতার উদয়ন গুহ
উদয়নকে ২৫ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠালো আদালত

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: এই মুহূর্তের সব থেকে বড় খবর। ২৫ শে জুন পর্যন্ত প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহকে জেল হেফাজতে পাঠালো আদালত। প্রসঙ্গত, গতকাল কলকাতায় গ্রেফতার হয়েছেন উদয়ন। এরপর আজ সকালে দিনহাটায় নিয়ে আসা হয় তাকে। এরপর আজ দুপুরে তার স্বাস্থ্য পরীক্ষার পর তোলা হয় দিনহাটা মহকুমা আদালতে। আর দিনহাটা মহকুমা আদালত উদয়ন গুহকে ২৫ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠালো।



থানার সামনে ভীড়, বিক্ষোভ 

আজ ভোর পাঁচটা দশ মিনিট নাগাদ দিনহাটা থানায় নিয়ে আসা হয় উদয়ন গুহকে। আর উদয়নকে আদালতে তোলার আগেই দিনহাটা থানার সামনে প্রচুর মানুষ ভিড় জমায়। এদিন দেখা গেল দিনহাটা থানার সামনে উদয়নকে লক্ষ্য করে ডিম ছোড়ার জন্য ডিম হাতেও দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। দেখাচ্ছিলেন বিক্ষোভ। বিক্ষোভকারীরা একে একে একাধিক গুরুতর অভিযোগ তোলেন উদয়নের বিরুদ্ধে।


ডিম ছোঁড়া হল উদয়ন গুহকে 

থানা থেকে উদয়ন গুহকে বের করার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন বহু মানুষ। পুলিশি ঘেরাটোপের মধ্য দিয়ে উদয়নকে বের করে নিয়ে যাওয়া হয় দিনহাটা হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করার জন্য। এর মাঝেই পুলিশের গাড়ি লক্ষ্য করে ছোঁড়া হয় ডিম। এরপর উদয়নকে নিয়ে যাওয়া হয় আদালতে। আদালত তাকে ২৫ জুন পর্যন্ত হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আদালত থেকে বের হওয়ার সময় হেলমেট মাথায় বেরোতেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ডিম তাঁর মাথায় লাগে। এরপর পুলিশ তড়িঘড়ি তাঁকে গাড়িতে তোলে।



আবাস যোজনার কাটমানি কাণ্ডে গ্রেফতার

জানা যায়, আবাস যোজনার যে টাকা সেই সংক্রান্ত মামলা রয়েছে উদয়ন গুহের বিরুদ্ধে। আদালতে ১৫ দিনের হেফাজতের আবেদন করলেও আদালত ২৫ জুন পর্যন্ত অর্থাৎ ৭দিনের হেফাজত মঞ্জুর করেছে। 




এদিনের এই ঘটনাকে কেন্দ্র করে দিনহাটা হয় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। দিনহাটা থানা থেকে হাসপাতাল এমনকি আদালতেও ভিড় জমান মানুষ। দিনহাটার দাপুটে এই তৃণমূল নেতার বিরুদ্ধে মানুষ ক্ষোভ উগড়ে দেন। 




সংবাদ একলব্য

Sangbad Ekalavya

একটি অনলাইন নিউজ পোর্টাল | An Online News Portal

👇 আমাদের সাথে যুক্ত থাকুন (Connect With Us) 👇

© ২০২৬ সংবাদ একলব্য। সর্বস্বত্ব সংরক্ষিত।

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy