BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

চুরির ঘটনায় বড় সাফল্য সাহেবগঞ্জ পুলিশের, গ্রেফতার ২

চুরির ঘটনায় বড় সাফল্য সাহেবগঞ্জ পুলিশের
চুরির ঘটনায় গ্রেফতার ২, উদ্ধার মালপত্র


সমীর হোসেন, সাহেবগঞ্জ: চুরি যাওয়ার ঘটনায় বড় সাফল্য পেলো সাহেবগঞ্জ থানার পুলিশ। সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায়ের নেতৃত্বে দিনহাটা ২ নম্বর ব্লকের শিমুলবাড়ী বাজারে একটি কাপড়ের দোকানের চুরির ঘটনায় দুই যুবককে গ্রেফতার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। ধৃত দুই যুবকের নাম শিবু বর্মন এবং রবিজিৎ বর্মন। তাদের বাড়ি বড়শাকদল এলাকায়। রবিবার তাদের আদালতে তোলা হয়।


আনুমানিক ২ লক্ষ টাকার কাপড় চুরি 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে দিনহাটা ২ নম্বর ব্লকের শিমুলবাড়ি বাজারে দীপক কুমার দে নামে এক ব্যবসায়ীর কাপড়ের দোকানে চুরির ঘটনা ঘটে। দীপকবাবুর বাড়ি মীরেরকুঠি এলাকায়। শনিবার সকালে যখন তিনি দোকান খুলতে আসেন তখন তিনি দেখেন দোকানের তালা ভাঙ্গা। ভিতরে ঢুকে দেখেন বেশ কিছু জামাকাপড় সহ অন্যান্য জিনিসপত্র খোয়া গিয়েছে। আনুমানিক দুই লক্ষ টাকার চুরির ঘটনায় মাথায় হাত পড়ে নি ব্যবসায়ীর।


তদন্তে নেমে দুজনকে গ্রেফতার করে পুলিশ 


ঘটনার পরেই সাহেবগঞ্জ থানায় তিনি লিখিতভাবে জানান দোকানের মালিক। অভিযোগ পেয়েই তড়িঘড়ি ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে 12 ঘন্টার মধ্যে শনিবার গভীর রাতে দিনহাটার বড় শাকদল এলাকার শিবু বর্মন এবং রবিজিৎ বর্মন নামে দুজনকে গ্রেফতার করে। রবিবার ওই দুইজনকে দিনহাটা আদালতে তোলা হলে আদালত তাদের তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।


তিনদিনের পুলিশি হেফাজত

ওই মামলার সরকারি পক্ষের আইনজীবী অপূর্ব সিনহা জানান, শিমুল বাড়ি এলাকায় একটি দোকানে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। তাদের আদালতে তোলা হলে বিচারক তাদের তিন দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।



প্রসঙ্গত, দোকান চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনায় ব্যবসায়ীর প্রায় দুই লক্ষ টাকার অধিক ক্ষতিতে মাথায় হাত পড়ে যায় শেষমেশ দ্বারস্থ হন সাহেবগঞ্জ থানার। সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায় অভিযোগ পেয়েই দ্রুত পদক্ষেপ নেন। শুরু করেন তদন্ত। তদন্তে নেমে দ্রুত সাফল্যে খুশি ব্যবসায়ী। তিনি সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায় ও সাহেবগঞ্জ পুলিশকে ধন্যবাদ জানিয়েছে।





সংবাদ একলব্য

Sangbad Ekalavya

একটি অনলাইন নিউজ পোর্টাল | An Online News Portal

👇 আমাদের সাথে যুক্ত থাকুন (Connect With Us) 👇

© ২০২৬ সংবাদ একলব্য। সর্বস্বত্ব সংরক্ষিত।

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

সাংবাদিক-সমীর হোসেন

বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সাংবাদিকতা জগতে পা রাখেন এবং বর্তমানে এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy