সাহেবগঞ্জ পুলিশের বড় সাফল্য: নিগমনগর ঘাটপাড় থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ গ্রেফতার এক
সমীর হোসেন, সাহেবগঞ্জ: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করল কোচবিহারের সাহেবগঞ্জ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে সাহেবগঞ্জ থানার অন্তর্গত নিগমনগর ঘাটপার এলাকায়। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এই সফল অভিযানের পর এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া মাত্রই সাহেবগঞ্জ থানার ওসি নকুল রায় এবং মেজবাবু টিঙ্কু কুণ্ডুর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম দ্রুত ওই এলাকায় অভিযানে নামেন।
তল্লাশিতে মিলল অস্ত্র ও গুলি
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আধিকারিকেরা ওই নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত করে তাঁকে আটকে পুঙ্খানুপুঙ্খভাবে দেহ তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে ওই বেআইনি আগ্নেয়াস্ত্র এবং ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার হয়। উপযুক্ত কোনও নথিপত্র দেখাতে না পারায় পুলিশ অস্ত্র আইন-এর অধীনে ওই ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে থানায় নিয়ে আসে। জানা যায়, ধৃতের নাম রাজু ছেত্রী, সাহেবগঞ্জ থানার বালিকা এলাকার বাসিন্দা।
তদন্তে পুলিশ
সে এই আগ্নেয়াস্ত্র কোনও অপরাধমূলক কাজ করার উদ্দেশ্যে নাকি বিক্রির জন্য নিয়ে এসেছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। এই অস্ত্র পাচার চক্রের সাথে আর কে বা কারা জড়িত রয়েছে, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে আগামীকালই ধৃতকে দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে।
সংবাদ একলব্য
Sangbad Ekalavya
একটি অনলাইন নিউজ পোর্টাল | An Online News Portal
👇 আমাদের সাথে যুক্ত থাকুন (Connect With Us) 👇
🌐 অফিসিয়াল ওয়েবসাইট
Visit Website ➔
📺 ইউটিউব চ্যানেল
Subscribe ➔
📘 ফেসবুক পেজ
Follow ➔
🟢 হোয়াটসঅ্যাপ চ্যানেল
Join Channel ➔
📰 গুগল নিউজ
Follow ➔
📸 ইনস্টাগ্রাম
Follow ➔
💼 লিঙ্কডইন
Connect ➔
📌 পিন্টারেস্ট
Follow ➔
© ২০২৬ সংবাদ একলব্য। সর্বস্বত্ব সংরক্ষিত।
সংশোধন ও অভিযোগ:
এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের
Corrections Policy
অনুসরণ করে জানান।
সর্বশেষ প্রকাশিত খবর
লোড হচ্ছে...