ঘর পাইয়ে দেওয়ার নামে মোটা কাটমানি নেওয়ায় অভিযোগ, ফেরতের দাবিতে দিনহাটায় বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি, সংবাদ একলব্য: আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার অভিযোগ উঠল এক গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযুক্তের নাম রতন মহন্ত। তিনি পুটিমারী ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কোয়ালিদহ গড়ের মাথা এলাকার ৭/২৫৪ নম্বর পাটের পঞ্চায়েত সদস্য।
আবাস যোজনার নামে কাটমানি নেওয়ার অভিযোগ
অভিযোগ, আবাস যোজনার ঘরের টাকা পেতে হলে কাটমানি দিতে হবে বলে ভয় দেখিয়ে এলাকার বহু উপভোক্তার কাছ থেকে টাকা আদায় করা হয়। কারও কাছ থেকে ১৪ হাজার, কারও কাছ থেকে ১৫ হাজার এবং কারও কাছ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ।
কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ
রবিবার ওই সমস্ত আবাস যোজনার উপভোক্তারা অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বাড়িতে গিয়ে তাঁদের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার দাবি জানান। তবে সেই সময় রতন মহন্তকে বাড়িতে পাওয়া যায়নি বলে দাবি এলাকাবাসীর।
এলাকাবাসীর অভিযোগ, দ্রুত তাঁদের টাকা ফেরত না দেওয়া হলে তাঁরা আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।
অভিযোগ অস্বীকার পঞ্চায়েত সদস্যের
যদিও এই ব্যাপারে পঞ্চায়েত সদস্য রতন মোহন গুপ্তকে ফোন করলে তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি অস্বীকার করেন। তার দাবি, রাজ্যে পালাবদলের পর তার বিরুদ্ধে এমন অভিযোগ নিয়ে এসে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।
ঠিক কি অভিযোগ, কি বলছেন বিক্ষোভকারীরা, দেখুন ভিডিও
সংবাদ একলব্য
Sangbad Ekalavya
একটি অনলাইন নিউজ পোর্টাল | An Online News Portal
আমাদের সাথে যুক্ত থাকুন (Connect With Us) 👇
🌐 অফিসিয়াল ওয়েবসাইট
Visit Website ➔
📺 ইউটিউব চ্যানেল
Subscribe ➔
📘 ফেসবুক পেজ
Follow ➔
🟢 হোয়াটসঅ্যাপ চ্যানেল
Join Channel ➔
📰 গুগল নিউজ
Follow ➔
📸 ইনস্টাগ্রাম
Follow ➔
💼 লিঙ্কডইন
Connect ➔
📌 পিন্টারেস্ট
Follow ➔
© ২০২৬ সংবাদ একলব্য। সর্বস্বত্ব সংরক্ষিত।
সংশোধন ও অভিযোগ:
এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের
Corrections Policy
অনুসরণ করে জানান।
সর্বশেষ প্রকাশিত খবর
লোড হচ্ছে...