BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

‘বিচার চাই’ এবং তৃণমূল নেতাদের কোটি টাকার সম্পত্তির হিসেব চেয়ে পোস্টার, চাঞ্চল্য

উত্তরপাড়ায় তৃণমূল নেতাদের সম্পত্তি নিয়ে পোস্টার, TMC Leaders Poster Controversy Uttarpara Hooghly, Local News Bengali
তৃণমূল নেতাদের ছবি সহ বিচার ও হিসাব চেয়ে পোস্টার

নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য: হুগলির উত্তরপাড়ায় রহস্যময় পোস্টারকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। ‘বিচার চাই’ এবং শাসকদলের একাধিক নেতার কোটি টাকার সম্পত্তির হিসেব চেয়ে পোস্টার পড়েছে কাঁঠালবাগান বাজার ও রেল স্টেশন সংলগ্ন এলাকায়। শনিবার সকালে বাজারে যাওয়া এবং পথচলতি সাধারণ মানুষের নজরে আসে ওই পোস্টারগুলি।

পোস্টারে একাধিক তৃণমূল নেতার ছবি

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পোস্টারগুলিতে পুরপ্রধান-সহ একাধিক হেভিওয়েট তৃণমূল নেতার ছবি ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তাঁদের আয়ের উৎস ও সম্পত্তির সঠিক হিসেব নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বলেও অভিযোগ। পোস্টার সামনে আসতেই এলাকা জুড়ে জোর রাজনৈতিক চর্চা ও জল্পনা শুরু হয়েছে।

এ বিষয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার কয়েকজন সাধারণ বাসিন্দা জানান, যেকোনো দুর্নীতির অভিযোগ উঠলে তার নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি। অভিযোগের সত্যতা আদেও আছে কি না, তা প্রশাসনের পক্ষ থেকে খতিয়ে দেখা প্রয়োজন বলে মত প্রকাশ করেন তাঁরা।

অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের

অন্য দিকে, পোস্টারের সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত মুখার্জী। তিনি বলেন, “এই ধরনের নোংরা পোস্টার-রাজনীতি উত্তরপাড়ার সংস্কৃতিবান মানুষ কখনোই পছন্দ করেন না। আমার সম্পত্তি নিয়ে লুকানোর বা আড়াল করার বিন্দুমাত্র কিছু নেই। প্রয়োজনে ইডি (ED) বা আয়কর দপ্তরও (Income Tax) আমার সব নথিপত্র খতিয়ে দেখতে পারে, আমি প্রস্তুত।”

তবে মাঝরাতে ঠিক কারা বা কোন রাজনৈতিক উদ্দেশ্যে এই বিতর্কিত পোস্টারগুলো লাগিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার নেপথ্যে বিরোধী শিবির রয়েছে নাকি এটি শাসকদলের অভ্যন্তরীণ কোন্দল— তা নিয়ে জল্পনা তুঙ্গে। প্রশাসনের পক্ষ থেকেও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

উত্তরপাড়ার পোস্টার বিতর্ক (FAQ)

প্রশ্ন: হুগলির উত্তরপাড়ায় কীসের পোস্টার পড়েছে?

উত্তর: উত্তরপাড়ার কাঁঠালবাগান বাজার ও রেল স্টেশন চত্বরে পুরপ্রধান-সহ একাধিক তৃণমূল নেতার ছবি দিয়ে 'কোটি টাকার সম্পত্তির হিসাব' চেয়ে রহস্যময় পোস্টার পড়েছে।

প্রশ্ন: এই পোস্টার নিয়ে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কী বললেন?

উত্তর: তৃণমূল কাউন্সিলর সুব্রত মুখার্জী সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন যে তাঁর সম্পত্তি নিয়ে লুকানোর কিছু নেই এবং প্রয়োজনে ইডি বা আয়কর দপ্তর তাঁর সমস্ত সম্পত্তি খতিয়ে দেখতে পারে।

প্রশ্ন: এই পোস্টার কাণ্ডের পেছনে কারা জড়িত রয়েছে?

উত্তর: এই ঘটনার পেছনে সুনির্দিষ্টভাবে কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ একলব্য

Sangbad Ekalavya

একটি online নিউজ পোর্টাল | An Online News Portal

👇 আমাদের সাথে যুক্ত থাকুন (Connect With Us) 👇

© ২০২৬ সংবাদ একলব্য। সর্বস্বত্ব সংরক্ষিত।

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy