BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

‘পাপ বাপকেও ছাড়ে না, বাঘ আজ খাঁচাবন্দি’, উদয়ন গুহর গ্রেফতারে বিস্ফোরক নিশীথ প্রামাণিক

উদয়ন গুহ গ্রেফতার হতেই কটাক্ষ নিশীথের
উদয়ন গুহ গ্রেফতারের পর কটাক্ষ নিশীথের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা উদয়ন গুহর গ্রেফতারির পর চাঁছাছোলা ভাষায় আক্রমণ শাণালেন রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক। কলকাতার ফুলবাগানের বাড়ি থেকে উদয়ন গুহ গ্রেফতার হতেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন কোচবিহারের বিজেপি নেতা তথা মন্ত্রী নিশীথ প্রামাণিক।



কী বললেন নিশীথ প্রামাণিক?

উদয়ন গুহর গ্রেফতারির খবর সামনে আসতেই তীব্র কটাক্ষ করে নিশীথ প্রামাণিক বলেন, "কথায় আছে, পাপ বাপকেও ছাড়ে না। আর আজ আমরা যা দেখলাম, এটা তার সবচেয়ে বড় উদাহরণ। যে উদয়ন গুহ নিজের বাবাকে চোর বলে স্বীকার করে নিয়েছিলেন, বারবার নিজের বাবাকে চোর বলে পরিচয় দিতেন, আজ দেখুন পৃথিবীটা কিন্তু কোথাও গিয়ে গোল! আজ তাঁকেই কিন্তু গ্রেফতার হতে হয়েছে।"



'বাঘ বেড়াল হয়ে খাঁচাবন্দি': নিশীথ

এখানেই থেমে না থেকে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে একসময়ের ত্রাস উল্লেখ করে তিনি আরও বলেন, "দিনহাটার সাধারণ মানুষকে যে লোকটা শান্তিতে থাকতে দেয়নি, সাধারণ মানুষের জীবন যে বিষিয়ে তুলেছিল, যাঁর অকথ্য অত্যাচারে দিনহাটার মানুষ অতিষ্ঠ হয়েছিল, তাঁর নাম উদয়ন গুহ। আজ সেই বাঘ কিন্তু বেড়াল হয়ে খাঁচাবন্দি হয়েছে।"



কী অভিযোগে গ্রেফতার উদয়ন গুহ?

পুলিশ সূত্রের খবর, প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের (প্রতারণার ৩টি ধারা) অভিযোগে কোচবিহার জেলা পুলিশের একটি দল কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে। এছাড়া তাঁর বিরুদ্ধে দিনহাটার একটি শিশু মঙ্গল সমিতির কোটি কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ, আবাস প্রকল্পে কাটমানি নেওয়া এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় জড়িত থাকা ও বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।



কলকাতা থেকে গ্রেফতারের পর ট্রানজিট রিমান্ডে দিনহাটার এই প্রাক্তন বিধায়ক। 



সংবাদ একলব্য

Sangbad Ekalavya

একটি অনলাইন নিউজ পোর্টাল | An Online News Portal

👇 আমাদের সাথে যুক্ত থাকুন (Connect With Us) 👇

© ২০২৬ সংবাদ একলব্য। সর্বস্বত্ব সংরক্ষিত।

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy