BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর গ্রেফতারির পর আইনজীবীদের ‘হুমকি’! দিনহাটায় সরব বার অ্যাসোসিয়েশন

হুমকির অভিযোগ তুলে দিনহাটা বার অ্যাসোসিয়েশনের সাংবাদিক বৈঠক
সাংবাদিক বৈঠকে দিনহাটা বার অ্যাসোসিয়েশনের সদস্যরা

সমীর হোসেন, দিনহাটা: তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গ্রেফতারির পর এবার নতুন করে উত্তেজনা ছড়াল দিনহাটায়। ধৃত প্রাক্তন মন্ত্রীর পক্ষে আদালতে সওয়াল করার জেরে সামাজিক মাধ্যমে (Social Media) আইনজীবীদের কুৎসিত আক্রমণ ও হুমকি দেওয়ার অভিযোগ তুললো বার অ্যাসোসিয়েশন। এই ‘থ্রেড কালচার’ বা হুমকির সংস্কৃতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে শনিবার এক জরুরি সাংবাদিক বৈঠক করল দিনহাটা বার অ্যাসোসিয়েশন (Dinhata Bar Association)। এই বিষয়ে ইতিমধ্যেই দিনহাটা থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।



সংবিধান ও পেশাগত স্বাধীনতার ওপর আঘাত, সরব প্রবীণ আইনজীবীরা

এদিন দিনহাটা বার অ্যাসোসিয়েশনের সভাগৃহে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী অজিত কুমার দাস, নিহার রঞ্জন গুপ্ত, রতন কানু, মাসুদ হাসান সহ বার অ্যাসোসিয়েশনের অন্যান্য বিশিষ্ট সদস্য ও কর্মকর্তারা। আইনজীবীরা স্পষ্ট জানান, "ভারতবর্ষের সংবিধান ও আইনের প্রতি দায়বদ্ধ থেকেই যে কোনও অভিযুক্ত বা ব্যক্তি আইনি সহায়তা চাইলে, তাঁর পক্ষে আদালতে সওয়াল করা আমাদের পেশাগত ও নৈতিক দায়িত্ব। এই কাজে বাধা দেওয়া কিংবা সামাজিক মাধ্যমে আইনজীবীদের হুমকি দেওয়া স্বাধীন বিচার ব্যবস্থার ওপর বড়সড় আঘাত এবং অত্যন্ত উদ্বেগজনক।"

থ্রেড কালচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি

আইনজীবীদের অভিযোগ, উদয়ন গুহর গ্রেফতারির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল মানুষ আইনজীবীদের পেশাগত স্বাধীনতাকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে এবং তাঁদের নিরাপত্তা বিঘ্নিত করছে। এই ধরণের অপসংস্কৃতি আইনজীবীদের নির্ভীকভাবে কাজ করার পরিবেশ নষ্ট করছে। বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পুলিশ প্রশাসন যেন অবিলম্বে এই ঘটনার তদন্ত করে সামাজিক মাধ্যমে হুমকি দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে কড়া আইনি পদক্ষেপ গ্রহণ করে। একই সাথে সমস্ত আইনজীবীদের পেশাগত নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।


কী বলছেন ওয়াকিবহাল মহল?

রাজনৈতিক মহলের মতে, রাজ্যে ক্ষমতা বদলের পর উদয়ন গুহর মতো হাইপ্রোফাইল নেতার গ্রেফতারি নিয়ে জনমানসে তীব্র আবেগ ও উত্তেজনা রয়েছে। কিন্তু আইনের আঙিনায় পেশাদার আইনজীবীদের এভাবে নিশানা করার ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নজিরবিহীন বলে মনে করছেন।

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

সাংবাদিক-সমীর হোসেন

বাংলায় স্নাতকোত্তর ডিগ্রিধারী সমীর হোসেন ২০২১ সালে 'সংবাদ একলব্য'-এর মাধ্যমে সাংবাদিকতা জগতে পা রাখেন এবং বর্তমানে এই পোর্টালের একজন নির্ভরযোগ্য সাংবাদিক হিসেবে কর্মরত।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...
সাংবাদিক বৈঠকে দিনহাটা বার অ্যাসোসিয়েশনের সদস্যরা সমীর হোসেন, দিনহাটা: তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা তথা রাজ্যের প্রাক্তন উত্...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy