দিনহাটাতেও ডিম থেরাপি? উদয়নকে কোর্টে পেশের আগেই বিশাল বিক্ষোভ জমায়েত থানার সামনে
নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্য: এই মুহূর্তের সবথেকে বড় খবর, ডিম হাতে থানার সামনে উপচে পড়া মানুষের ভিড়। গতকাল কলকাতায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ। এরপর ট্রানজিট রিমান্ডে সড়কপথে দিনহাটায় নিয়ে আসা হয় প্রাক্তন মন্ত্রীকে। আজ সকালে দিনহাটায় এসে পৌঁছায় উদয়ন গুহ। আর কিছুক্ষনের মধ্যেই দিনহাটা মহকুমা আদালতে তোলা হবে উদয়ন গুহকে। আর তার আগে দিনহাটা থানার সামনে মানুষের ভিড়। বিজেপি কর্মী সমর্থকরা 'জয় শ্রীরাম' স্লোগানে বিক্ষোভ দেখানোর পাশাপাশি একাধিক গুরুতর অভিযোগ তুলছেন বিক্ষোভকারীরা।
আদালতে তোলার আগে কেন এই উত্তাল ভিড়?
গতকাল কলকাতায় গ্রেফতার হওয়ার পর আজ দিনহাটায় নিয়ে আসা হয় উদয়ন গুহকে। আজ আদালতে তোলা হবে উদয়ন গুহকে। আর তার আগে দাপুটে তৃণমূল নেতা উদয়ন গুহের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে দিনহাটা থানার সামনে ভিড় জমায় মানুষ। যদিও এই ভিড় সামাল দিতে পুলিশের তরফে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। থানার ভিতরে ঢুকে যাওয়া মানুষকেও ভিতর থেকে বের করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় থানার মূল দরজা। থানার সামনে বিজেপি কর্মী ও সাধারণ মানুষেরা ক্ষোভ उগড়ে দিচ্ছে। এদিন থানার সামনে অনেকের হাতেই দেখা গেল ডিম। ডিম ছোঁড়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তাঁরা।
ট্রেন্ডিং 'ডিম থেরাপি' এবার দিনহাটাতেও?
এদিন দিনহাটা থানার সামনে দেখা গেল বহু মানুষ ডিম হাতে দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করছে। তাঁদের কথায়, তাঁদের অভিযোগ অনেক অত্যাচার করেছে, দিয়েছে মিথ্যা মামলা। ওনার মাথায় ডিম ভাঙবো। একজনের কথায়, "১৫ টাকা প্রতিটি দরে ডিম কিনেছি ওনার মাথায় ভাঙার জন্য।" এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কি দিনহাটাতেও ডিম থেরাপি? এর আগে উদয়ন ঘনিষ্ঠ তৃণমূল নেতা জয়দীপ ঘোষকেও ডিম ছোড়া হয়েছিল দিনহাটায়।
গ্রেফতার উদয়ন গুহ: কী কী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে?
পুলিশ সূত্রের খবর, প্রতারণা, বিশ্বাসভঙ্গ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের (প্রতারণার ৩টি ধারা) অভিযোগে কোচবিহার জেলা পুলিশের একটি দল কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে। এছাড়া তাঁর বিরুদ্ধে দিনহাটার একটি শিশু মঙ্গল সমিতির কোটি কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ, আবাস প্রকল্পে কাটমানি নেওয়া এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসায় জড়িত থাকা ও বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। কলকাতা থেকে গ্রেফতারের পর ট্রানজিট রিমান্ডে দিনহাটার এই প্রাক্তন বিধায়ককে আজ মহকুমা আদালতে পেশ করা হবে।
উদয়ন গুহ ও দিনহাটা থানা বিতর্ক (FAQ)
প্রশ্ন: উদয়ন গুহকে কলকাতা থেকে স্থানান্তরের পর কোথায় নিয়ে আসা হয়েছে?
উত্তর: কলকাতা থেকে গ্রেপ্তারের পর ট্রানজিট রিমান্ডে সড়কপথে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আজ সকালে কোচবিহার জেলার দিনহাটা থানায় নিয়ে আসা হয়েছে।
প্রশ্ন: দিনহাটা থানার বাইরে সাধারণ মানুষ কেন ডিম হাতে জড়ো হয়েছেন?
উত্তর: বিক্ষোভকারীদের অভিযোগ, উদয়ন গুহ তাঁদের ওপর অনেক অত্যাচার করেছেন এবং মিথ্যা মামলা দিয়েছেন। সেই ক্ষোভ থেকে তাঁকে 'ডিম থেরাপি' দিতে বহু মানুষ ডিম হাতে থানার সামনে ভিড় করেছেন।
প্রশ্ন: উদয়ন গুহের বিরুদ্ধে পুলিশ কী কী সুনির্দিষ্ট অভিযোগ এনেছে?
উত্তর: তাঁর বিরুদ্ধে প্রতারণা, বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র ছাড়াও দিনহাটার একটি শিশু মঙ্গল সমিতির কোটি কোটি টাকার আর্থিক তছরুপ, আবাস যোজনায় কাটমানি এবং ২০২১ সালের ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।
© ২০২৬ সংবাদ একলব্য। সর্বস্বত্ব সংরক্ষিত।