BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

দিনহাটায় পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করল বিজেপি টিচার্স সেল

পশ্চিমবঙ্গ দিবস উদযাপন বিজেপি টিচার্স সেলের
পশ্চিমবঙ্গ দিবস উদযাপন বিজেপি টিচার্স সেলের

নিজস্ব সংবাদদাতা, দিনহাটা, ২০ জুন: পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে দিনহাটা ও সিতাই বিধানসভা কেন্দ্রের বিজেপি টিচার্স সেলের উদ্যোগে দিনহাটার নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি পাঠাগারে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।



বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা 

এদিন প্রথমে দিনহাটার সংহতি ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি দিনহাটা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে এসে পৌঁছায়। র‌্যালিতে অংশগ্রহণকারীরা পশ্চিমবঙ্গের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক গৌরবের বার্তা তুলে ধরেন। র‌্যালি শেষে নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে মূল অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অনুষ্ঠিত আলোচনা সভায় পশ্চিমবঙ্গ গঠনের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


পশ্চিমবঙ্গ দিবস উদযাপন বিজেপি টিচার্স সেলের
নিজস্ব চিত্র 

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক চিত্তরঞ্জন দত্ত, জেলা সহ-আহ্বায়ক তপু সরকার, জেলা কমিটির সদস্য মানস রায়, জেলা কমিটির সদস্য লক্ষন বিশ্বাস, দিনহাটা বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক হরিশ অধিকারী এবং সিতাই বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক উত্তম বর্মন।


পশ্চিমবঙ্গ দিবস উদযাপন বিজেপি টিচার্স সেলের
নিজস্ব চিত্র 

আলোচনার গুরুত্ব 

সংগঠনের তরফে বলা হয়, পশ্চিমবঙ্গ দিবস কেবল একটি রাজ্যের প্রতিষ্ঠা দিবস নয়, এটি বাঙালির ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয় রক্ষার সংগ্রামের স্মারক। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...
পশ্চিমবঙ্গ দিবস উদযাপন বিজেপি টিচার্স সেলের নিজস্ব সংবাদদাতা, দিনহাটা, ২০ জুন: পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে দিনহাটা ও সিতাই বিধানস...

🔥 Trending News

Loading...
Facebook WhatsApp X Copy