WB Budget 2026: সরকারি কর্মচারীদের জন্য ২০% ডিএ বৃদ্ধি! বেতন বাড়লো আশা থেকে সিভিকদেরও
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আজ প্রথমবার বাজেট পেশ করলো শুভেন্দুর সরকার। বিধানসভায় বাজেট পেশ নিয়ে রাজ্য সরকারী কর্মচারীদের মধ্যে সবচেয়ে বড় প্রত্যাশা ছিল ডিএ (DA) বাড়ার, আর সেই প্রত্যাশামতোই একলাফে বিপুল হারে বাড়লো ডিএ। এছাড়াও বাজেটে বেতন বাড়লো আশা, অঙ্গনওয়াড়ি সহ একাধিক দপ্তরের একাধিক স্তরের কর্মীদের।
বাজেটে একাধিক বড় ঘোষণা সরকারের
এপ্রিলে বিপুল জয়ের পর রাজ্যে পালাবদলের পর আজ বিধানসভায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal State Budget 2026) পেশ করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। সোমবার, ২২ জুন (২০২৬) বিধানসভায় বাজেট ফাইল নিয়ে আসেন রাজ্যের নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বেলা ১২টায় তাঁর পেশ করা এই ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট এককথায় কর্মসংস্থান, মহার্ঘ ভাতা (DA), নারী নিরাপত্তা এবং সরকারি কর্মচারীদের সামাজিক সুরক্ষার ক্ষেত্রে কার্যত ‘কল্পতরু’ ও ঐতিহাসিক রূপ নিল।
বকেয়া DA নিয়ে সবচেয়ে বড় ঘোষণা
রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত করে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা নতুন বর্ধিত হারে মহার্ঘ ভাতা বা DA পাবেন। এছাড়া আধা সরকারি এবং অশিক্ষক কর্মচারীদের অতিরিক্ত ২০ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে বাজেটে।
রাজ্য সরকারি কর্মী, পেনশনভোগীদের আরও ২০% DA ঘোষণা করল সরকার। অর্থাৎ, রাজ্য সরকারি কর্মীদের DA ১৮% থেকে বেড়ে একলাফে ৩৮% হলো। এখন থেকে ৩৮% হারে DA পাবেন রাজ্য সরকারি কর্মীরা। আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে সরকারি কর্মীরা এই নতুন হারে DA-র সুবিধা পাবেন। পাশাপাশি, সরকারি, আধা সরকারি এবং অশিক্ষক কর্মীদের জন্যও এই অতিরিক্ত ২০% DA ঘোষণা করা হয়েছে।
সিভিক, হোমগার্ড, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি
তৃণমূল স্তরের কর্মীদের মুখে হাসি ফুটিয়ে অর্থমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন:
- হোমগার্ড ও এনভিএফ (NVF) কর্মীদের মাসিক বেতন একলাফে ২,০০০ টাকা বৃদ্ধি করা হলো।
- সিভিল ডিফেন্স কর্মীদের মাসে ন্যূনতম ২০ দিনের কাজ নিশ্চিত করবে রাজ্য সরকার।
- আশা (ASHA) কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের মাসিক সাম্মানিক একধাক্কায় ৫,০০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।
রাজ্য বাজেট ২০২৬-এর হাইলাইটস (FAQ)
প্রশ্ন: রাজ্য বাজেটে সরকারি কর্মীদের জন্য ডিএ (DA) কত শতাংশ বাড়ানো হয়েছে?
উত্তর: বাজেটে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ একলাফে ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর ফলে কর্মীরা এখন ১৮ শতাংশের পরিবর্তে ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন।
প্রশ্ন: নতুন বর্ধিত হারে ডিএ কবে থেকে কার্যকর হবে?
উত্তর: অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী ১ অক্টোবর, ২০২৬ থেকে রাজ্য সরকারি কর্মীরা নতুন বর্ধিত হারে (৩৮%) ডিএ পাবেন।
প্রশ্ন: আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য বাজেটে কী ঘোষণা করা হয়েছে?
উত্তর: আশা (ASHA) কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের মাসিক সাম্মানিক একধাক্কায় ৫,০০০ টাকা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।