BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের সাংগঠনিক 'পরিচিতি পর্ব' ও 'সদস্য সংগ্রহ' অনুষ্ঠান অনুষ্ঠিত

Bharatiya Rashtriya Shikshak Mahasangha Bamanhat, ABRSM Membership Drive, Cooch Behar Education News Bengali, ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ
ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের পরিচিতি পর্ব

নিজস্ব সংবাদদাতা, বামনহাট: বাতাসুরকুঠী এস.সি. প্রাথমিক বিদ্যালয়ে বামনহাট চক্রের অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের (ABRSM) উদ্যোগে একটি সাংগঠনিক 'পরিচিতি পর্ব' ও 'সদস্য সংগ্রহ' অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন সম্মানিত কার্যকর্তাগণ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন জলপাইগুড়ি বিভাগ প্রমুখ শ্রী অচিন্ত্য কুমার দাস, ABRSM জেলা সভাপতি শ্রী তপন কুমার ভৌমিক এবং ABRSM জেলা সহ-সভাপতি শ্রী সঞ্জয় মোদক। এছাড়াও উপস্থিত ছিলেন বামনহাট চক্রের সম্পাদক শ্রী চন্দন ঘোষ এবং সভাপতি শ্রী মন্টু বর্মন।

সংগঠনের ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা

সভায় সংগঠনের ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, ABRSM ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিন ধরে একটি জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন গঠনের পরিকল্পনা চলছিল। শিক্ষাকে জাতীয় চেতনার সঙ্গে যুক্ত করা, মূল্যবোধভিত্তিক জাতীয় শিক্ষা নীতি গড়ে তোলা এবং শিক্ষক সমাজকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করা হয়।

বক্তারা বলেন, শিক্ষক সংগঠনের মূল কাজ শুধু দাবি আদায় নয়, বরং দেশ ও জাতিকে পথ দেখানোও শিক্ষকদের দায়িত্ব। শিক্ষক ও সমাজের মধ্যে দূরত্ব কমিয়ে জাতীয় চেতনার উন্মেষ ঘটাতে হবে এবং ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে।

রাজনৈতিক প্রভাবমুক্ত রাষ্ট্রহিতৈষী শিক্ষাব্যবস্থার দাবি

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে রাষ্ট্রহিতৈষী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। উপস্থিত সকল সদস্য ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে ওঠে।

দিনহাটা, কোচবিহার সহ উত্তরবঙ্গের শিক্ষা জগত ও লোকাল খবরের সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে

🌐 sangbadekalavya.in

সংবিধিবদ্ধ সতর্কীকরণ (Disclaimer): এই প্রতিবেদনটি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের (ABRSM) বামনহাট চক্রের অনুষ্ঠানের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে।

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy