BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

রাজ্যজুড়ে সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন শুরু, আজ থেকেই লাইভ WBCAP পোর্টাল! জানুন আবেদনের খুঁটিনাটি

WBCAP Portal Live West Bengal Centralised College Admission 2026, Online UG Admission, কলেজের সেন্ট্রালাইজড ভর্তি প্রক্রিয়া
রাজ্যে স্নাতক স্তরে ভর্তির জন্য চালু হলো সেন্ট্রালাইজড অনলাইন পোর্টাল WBCAP

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গের ৪৬০টি সরকারি এবং সরকার-পোষিত কলেজে আন্ডার গ্র্যাজুয়েট (UG) বা স্নাতক স্তরে ভর্তির জন্য শুরু হলো বহু প্রতীক্ষিত 'সেন্ট্রালাইজড অনলাইন অ্যাডমিশন' প্রক্রিয়া। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজে ভর্তির জন্য উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকায় অফিশিয়াল পোর্টাল (WBCAP) সম্পূর্ণ লাইভ করা হয়েছে। এর ফলে কলেজ স্তরের ভর্তি প্রক্রিয়ায় এক বড়সড় বদল আসতে চলেছে।

এক ক্লিকেই মিলবে একাধিক কলেজে ভর্তির সুযোগ

উচ্চশিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নতুন পোর্টালের মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের একটি 'সিঙ্গল উইন্ডো' প্ল্যাটফর্মের মাধ্যমে রাজ্যে কলেজে ভর্তির সুযোগ করে দেওয়া। এর ফলে একজন শিক্ষার্থী একটি পোর্টাল থেকেই নিজের পছন্দমতো সর্বোচ্চ ২৫টি কলেজ এবং কোর্সে আবেদন করতে পারবেন। এতে যেমন আলাদা আলাদা কলেজে ফর্ম পূরণের আর্থিক ও মানসিক ঝামেলা কমবে, তেমনই একটি ছাত্র বা ছাত্রী একাধিক কলেজে সিট আটকে রাখায় যে কৃত্রিম সংকট তৈরি হতো, তারও স্থায়ী সমাধান হবে।

কোথায় ও কীভাবে আবেদন করবেন?

শিক্ষার্থীরা সরাসরি অফিশিয়াল সেন্ট্রালাইজড পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। এছাড়াও রাজ্য সরকারের 'Banglar Uchchashiksha' (banglaruchchashiksha.wb.gov.in) এবং 'WBSCHE' (wbsche.wb.gov.in) ওয়েবসাইটের মাধ্যমেও এই পোর্টালে ঢোকা যাবে। সবচেয়ে বড় স্বস্তির খবর হলো, এই পোর্টালে রেজিস্ট্রেশন বা আবেদনের জন্য ছাত্রছাত্রীদের কোনো ফি বা বাড়তি টাকা দিতে হবে না।

আবেদনের যোগ্যতা এবং পদ্ধতি

দেশের যেকোনো স্বীকৃত বোর্ড (যেমন— WBCHSE, CBSE, ISC বা অন্য কোনো রাজ্যের অনুমোদিত বোর্ড) থেকে উচ্চমাধ্যমিক (10+2) বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো ভারতীয় শিক্ষার্থী এই পোর্টালে আবেদনের যোগ্য। ভর্তি প্রক্রিয়া সম্পর্কে তথ্য নিচে দেওয়া হলো:

  • প্রয়োজনীয় নথি: রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীর ব্যক্তিগত তথ্য (নাম, ঠিকানা, জন্মতারিখ, জাতিগত শংসাপত্র), চালু মোবাইল নম্বর, নিজস্ব ইমেল আইডি এবং উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন নম্বর ও রোল নম্বর প্রয়োজন হবে।
  • ইউজার ম্যানুয়াল: পোর্টালে শিক্ষার্থীদের ধাপে ধাপে গাইড করার জন্য 'ইউজার ম্যানুয়াল' (User Manual) এবং প্রয়োজনীয় ভিডিও টিউটোরিয়াল দেওয়া রয়েছে।
  • মেধা তালিকা: আলাদা কোনো প্রবেশিকা পরীক্ষা নয়, পুরো ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ মেধার ভিত্তিতে (Merit Basis) অনলাইনে পরিচালিত হবে।

গুরুত্বপূর্ণ তারিখ একনজরে

  • পোর্টাল লাইভ ও আবেদন শুরু: ১৮ মে, ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ১ জুন, ২০২৬
  • প্রথম মেধা তালিকা (Merit List) প্রকাশ: ৯ জুন, ২০২৬
  • প্রথম দফার অনলাইন ভর্তি (Admission): ৯ থেকে ১৫ জুন, ২০২৬
  • নথি যাচাইকরণ (Physical Verification): ২৭ জুন থেকে ৪ জুলাই, ২০২৬ (সংশ্লিষ্ট কলেজে)
  • নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু: ৬ জুলাই, ২০২৬

কোন কোন কলেজ এই প্রক্রিয়ার বাইরে?

সেন্ট্রালাইজড এই অ্যাডমিশন প্রক্রিয়ায় রাজ্যের বেশ কিছু প্রথম সারির বিশ্ববিদ্যালয় ও স্বশাসিত কলেজকে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিভিন্ন অটোনোমার্স (Autonomous) কলেজ, মাইনরিটি কলেজ এবং প্রাইভেট বা সেলফ-ফিন্যান্সিং কলেজগুলির ভর্তি প্রক্রিয়া আগের মতোই তাদের নিজস্ব নিয়মে চলবে। এছাড়াও, বি.এড (B.Ed), নার্সিং, আইন (Law), ফাইন আর্টস এবং মেডিকেল কোর্সের ক্ষেত্রে এই নির্দেশিকা প্রযোজ্য নয়।

সেন্ট্রালাইজড পোর্টাল চালু হওয়ায় গ্রাম বাংলার প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরাও এবার খুব সহজেই ঘরে বসে নিজেদের পছন্দের কলেজে পড়ার সুযোগ পাবেন বলে আশাবাদী শিক্ষামহল। ভর্তির পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এবং কলেজে সিট ফাঁকা থাকার সমস্যা মেটাতে সরকারের এই পদক্ষেপকে যুগান্তকারী বলে মনে করা হচ্ছে।

শিক্ষা, কলেজ ভর্তি ও ক্যারিয়ার সংক্রান্ত সমস্ত লেটেস্ট ব্রেকিং আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে

🌐 sangbadekalavya.in
সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy