BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

নবান্নে প্রথমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু, দেওয়া হল ‘গার্ড অব অনার’

highcourt
নবান্নে 'গার্ড অফ অনার' মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 

কলকাতা, সংবাদ একলব্য: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর আজ পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবালয় নবান্নে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে তাঁকে গার্ড অফ অনার দেওয়া হয়।


নবান্নে গার্ড অফ অনার দেওয়া হল শুভেন্দু অধিকারীকে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে নবান্নে স্বাগত জানান মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা এবং রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত। ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ এবং পুলিশ-প্রশাসনের অন্য আধিকারিকেরা। এরপর ১৪ তলায় নিজের দপ্তরে পৌঁছন নতুন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যে নবান্নে পৌঁছে গিয়েছেন নবনির্বাচিত ৫ মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনীয়া এবং নিশীথ প্রামাণিক।


এদিন সকালে চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সকাল সাড়ে নটা নাগাদ রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়ি যান। ফুলমালায় তাঁকে স্বাগত জানান স্থানীয়রা। এরপর শমীককে সঙ্গে নিয়ে একই গাড়িতে রাজ্য বিজেপি কার্যালয়ে যান শুভেন্দু। তাঁকে স্বাগত জানাতে সেজে ওঠে সল্টলেকের দলীয় কার্যালয়। সেখানে দলের কর্মী সমর্থকরা তাঁকে শুভেচ্ছা জানান। এরপর নবান্নে যান শুভেন্দু অধিকারী।


মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর আজকে প্রথম নবান্নে যান শুভেন্দু অধিকারী। আজ তাঁর মন্ত্রীসভার প্রথম ক্যাবিনেট বৈঠক হয়। পাশাপাশি আজ আরও তিনটি প্রশাসনিক বৈঠক রয়েছে বলে নবান্নে সূত্রের খবর। রাজ্য প্রশাসনের শীর্ষকর্তাদের নিয়ে প্রথমে একটি পর্যালোচনা বৈঠক করবেন তিনি। এর পরে দুপুরে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। তার পরে বিকেলে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গেও একটি বৈঠক রয়েছে শুভেন্দুর এমনটাই খবর।


সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy