নিজস্ব প্রতিবেদন, জলপাইগুড়ি: মহাত্মা গান্ধীর হত্যাকারী হিসেবে পরিচিত নাথুরাম গডসের ১১৬তম জন্মজয়ন্তী পালনকে কেন্দ্র করে মঙ্গলবার জলপাইগুড়ি শহরে শুরু হয়েছে নতুন বিতর্ক। শহরের ২০ নম্বর ওয়ার্ডের গোমস্তাপাড়ার ৫ নম্বর রেলগুমটির পাশে এক অনুষ্ঠানের মাধ্যমে গডসের জন্মজয়ন্তী পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকজন স্থানীয় বাসিন্দা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (RSS) সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি।
শহর জুড়ে চাপা গুঞ্জন ও সমালোচনা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই এই এলাকায় নাথুরাম গডসের জন্মদিন পালন করা হয়ে থাকে। এবছরও ফুল-মাল্য দিয়ে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এই বছর কর্মসূচিটি ঘিরে এলাকায় কৌতূহল যেমন ছিল, তেমনই শুরু হয়েছে রাজনৈতিক ও সামাজিক মহলে চাপা সমালোচনাও। শহরের একাংশের মানুষের মতে, এমন বিতর্কিত কর্মসূচি নতুন করে শহরবাসীর মধ্যে মতভেদের আবহ তৈরি করতে পারে।
উদ্যোক্তা ও কাউন্সিলরের মিশ্র প্রতিক্রিয়া
অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মানস মুস্তাফি নিজেদের অবস্থানের সপক্ষে দাবি করে বলেন, “দীর্ঘদিন ধরে ইতিহাসকে বিকৃতভাবে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়েছে। নতুন প্রজন্মের উচিত ইতিহাসের অন্য দিকটাও জানা।” তাঁর এই মন্তব্য ঘিরেই বিতর্ক আরও তীব্র হয়েছে শহরে।
can অন্যদিকে, এই বিষয়ে জলপাইগুড়ি পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর শুভ্রা দে বলেন, “এটা ব্যক্তিগত বিশ্বাসের বিষয়। কেউ পালন করতেই পারেন, তবে সবাই এই মতাদর্শে বিশ্বাস করেন না।” এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে নানা জল্পনা ও প্রতিক্রিয়া শুরু হলেও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত কোনও মন্তব্য বা পদক্ষেপ করা হয়নি।
দেশ, রাজ্য ও জলপাইগুড়ি জেলার সমস্ত লেটেস্ট ব্রেকিং আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে!
🌐 sangbadekalavya.in
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ