BREAKING
আজকের গুরুত্বপূর্ণ খবর • জেলার খবর • রাজ্যের গুরুত্বপূর্ণ খবর • দেশের বড় খবর • আন্তর্জাতিক খবর • বিনোদনের খবর • চাকরির আপডেট • সরকারি প্রকল্পের খবর •

আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

highcourt
Mamata Banerjee 

কলকাতা, সংবাদ একলব্য: আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসার মামলায় আদালতে এদিন সকাল দশটার পরেই আইনজীবীদের জন্য নির্ধারিত পোশাক পরেই প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে যান তিনি।

কোন মামলায় সওয়াল করবেন?

শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তথা ২০২৬ সালে উত্তরপাড়া বিধানসভার প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি মামলা করেন । সেই মামলায় সওয়াল করতেই কলকাতা হাইকোর্টে পৌঁছান মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণও উপস্থিত রয়েছেন আদালতে।

শেষবার সুপ্রিমকোর্টে দেখা গিয়েছিল মমতাকে

এর আগে, চলতি বছরেই সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়েছিলেন মমতা। তখনও রাজ্যের মুখ্যমন্ত্রী পদে আসীন ছিলেন তিনি। তবে আইনজীবীর পোশাক পরে নয়, সাধারণ নাগরিক হিসেবেই SIR নিয়ে আদালতে সওয়াল করেছিলেন। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর আবারও আদালতে উপস্থিত হলেন তিনি। তবে এবার আইনজীবীর পোশাকেই।

বাড়ি থেকে হাইকোর্টে নির্ধারিত পোশাকেই মমতা বন্দ্যোপাধ্যায় 

কালীঘাটের বাসভবন থেকে এদিন একেবারে তৈরি হয়ে আইনজীবীদের নির্ধারিত পোশাকেই বেরোন মমতা। সরাসরি এসে নামেন হাইকোর্টে। ভিতরে ঢোকার আগে গায়ে কোটটি চাপিয়ে নেন। সেখানে তাঁকে ঘিরে ভিড়ও জমে। মমতা কোনও দিকে না তাকিয়ে ভিতরে ঢুকে যান। এজলাসে একেবারে প্রথম সারিতে রয়েছেন তিনি। আদালতে তিনি আর কিছু বলেন কি না, সেদিকেও তাকিয়ে সকলে

সংশোধন ও অভিযোগ: এই প্রতিবেদনে কোনো তথ্যগত ভুল, কপিরাইট সমস্যা বা আপত্তিকর তথ্য থাকলে অনুগ্রহ করে আমাদের Corrections Policy অনুসরণ করে জানান।

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in

সর্বশেষ প্রকাশিত খবর

লোড হচ্ছে...

Latest Updates

Loading...
Facebook WhatsApp X Copy