Latest News

6/recent/ticker-posts

Ad Code

Madhyamik Result 2026 : মাধ্যমিকের রেজাল্ট দেখার সমস্ত ওয়েবসাইট লিঙ্ক একসাথে

Madhyamik Result 2026, WBBSE Result Check Link, West Bengal Board Class 10 Result, Education News, মাধ্যমিক রেজাল্ট ২০২৬, মধ্যশিক্ষা পর্ষদ
মাধ্যমিকের ফলাফল চেক করার সমস্ত ওয়েবসাইটের তালিকা প্রকাশ করল পর্ষদ

কলকাতা, সংবাদ একলব্য: আজ সকাল ৯টা ৩০ মিনিটে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের অ্যাড-হক কমিটির সভাপতি। এরপর সকাল ১০টা ১৫ মিনিট থেকে পরীক্ষার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটগুলোর মাধ্যমে অনলাইনে নিজেদের রেজাল্ট জানতে পারবে।

ফলপ্রকাশের দিনই স্কুলগুলি থেকে মার্কশিট হাতে পাবে পরীক্ষার্থীরা। আজ ৮ মে সকাল ১০টা ৩০ মিনিট থেকে পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প অফিসগুলো থেকে স্কুল কর্তৃপক্ষের হাতে পরীক্ষার্থীদের মার্কশিট এবং শংসাপত্র (Certificate) তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। এরপর স্কুলগুলো তাদের নিজস্ব সময়সূচি অনুযায়ী পড়ুয়াদের হাতে সেই মার্কশিট তুলে দেবে। অনলাইনে দ্রুত এবং সহজে ফলাফল জানার জন্য পর্ষদের তরফ থেকে বেশ কয়েকটি ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের তালিকা প্রকাশ করা হয়েছে।

অনলাইনে রেজাল্ট চেক করার ওয়েবসাইটের তালিকা

নিচের বোতামগুলোতে ক্লিক করে সরাসরি মাধ্যমিকের রেজাল্ট চেক করা যাবে:

মোবাইল অ্যাপের মাধ্যমে রেজাল্ট

ওয়েবসাইট ছাড়াও স্মার্টফোনের মাধ্যমে খুব সহজেই রেজাল্ট জানা যাবে। গুগল প্লে-স্টোর (Google Play Store) থেকে পরীক্ষার্থীরা বিনামূল্যে 'iResults', 'Madhyamik Results', এবং 'Edutips App' ডাউনলোড করে নিজেদের রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে প্রাপ্ত নম্বর চেক করতে পারবে।

মাধ্যমিকের ফলাফল এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত ব্রেকিং আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code