কলকাতা, সংবাদ একলব্য: গ্রেফতার ‘বাংলা পক্ষ’-র প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা পুলিশের সাইবার সেল তাঁকে গ্রেফতার করেছে বলে খবর। ভোটের সময় ইভিএম নিয়ে গুজব ছড়ানো, প্ররোচনার অভিযোগে গ্রেফতার বলে খবর।
অভিযোগ, বিধানসভা ভোটের আগে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন তিনি। ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগ ওঠে গর্গের বিরুদ্ধে। সূত্রের খবর নির্বাচন কমিশনের অভিযোগ যায় ময়দান থানায়। আর তারপর তা সাইবার ক্রাইম বিভাগে যায়। এরপরেই গ্রেফতার। বুধবার আদালতে তোলা হতে পারে গর্গকে।
সূত্রের খবর, অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আবহে একাধিক মন্তব্য করেছেন তিনি। ইভিএম নিয়ে গর্গ প্রশ্ন তুলেছিলেন, রাতে দেখেশুনে সিল করে রাখার পরেও ভোটগণনার সময় কেন ইভিএম খারাপ হচ্ছে? অন্য দিকে, ভোট দিয়ে বার হওয়ার আগে ভাল করে ভিভিপ্যাট দেখে নিতেও পরামর্শ দিয়েছিলেন ‘বাংলা পক্ষ’-র প্রতিষ্ঠাতা। গণনার দিন আবার গর্গ চট্টোপাধ্যায় নির্বাচন কমিশনকে নিশানা করে পোস্ট করেছিলেন বলে খবর।
আরোও জানা যাচ্ছে বুধবার আদালতে তোলা হতে পারে তাকে। নিজেদের হেফাজতে নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদের আবেদন করতে পারে পুলিশ এমনটাই সূত্রের খবর।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ