Latest News

6/recent/ticker-posts

Ad Code

সম্পাদকীয়: সত্যের সন্ধানে নিরপেক্ষতার সাথে অবিচল আট বছর

সংবাদ একলব্যের ৮ বছর পদার্পণ
সংবাদ একলব্য 

আরিফ হোসেন, মুখ্য সম্পাদক, সংবাদ একলব্য: আজ ২৩শে মে, ২০২৬, শনিবার। সংবাদ একলব্য (অনলাইন নিউজ পোর্টাল) সপ্তম বর্ষ অতিক্রম করে অষ্টম বর্ষে পদার্পণ করলো। সকল সম্পাদক ও সাংবাদিকদের ঐকান্তিক প্রচেষ্টা ও পাঠক-দর্শকবৃন্দদের সহযোগিতায় ধীরে ধীরে এগিয়ে চলছি আমরা। সকলকেই অসংখ্য ধন্যবাদ।


এই দীর্ঘ পথচলায় প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন আমাদের কাছে ছিল এক নতুন পরীক্ষা এবং নতুন অভিজ্ঞতার সমাহার। একটি সংবাদ মাধ্যমের জন্য সাত বছর সময়টা খুব দীর্ঘ না হলেও, যে দ্রুততায় এবং গভীরতায় আমরা আপনাদের হাতের মুঠোয় পৌঁছাতে পেরেছি, তা আমাদের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের।


শুরু থেকেই আমাদের মূল লক্ষ্য ছিল নিরপেক্ষ ও সত্য সংবাদ পরিবেশন করা। আর তা আমরা পালন করে এসেছি। প্রান্তিক মানুষের সুখ-দুঃখ, অধিকারের লড়াই এবং উপেক্ষিত কণ্ঠস্বরকে মূল ধারার সংবাদে জায়গা দিয়েছি। ঝড়-বৃষ্টি, মহামারী কিংবা যেকোনো রাজনৈতিক ও সামাজিক সংকটে আমাদের প্রতিনিধিরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায় থেকে সত্য তথ্য তুলে এনেছেন। সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন করা আমাদের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল, যা আমরা সফলভাবে বজায় রাখতে পেরেছি।



আজকের এই বিশেষ দিনে আমরা গভীর কৃতজ্ঞতা জানাই আমাদের সকল দর্শক, পাঠক এবং শুভানুধ্যায়ীদের। আপনাদের গঠনমূলক সমালোচনা এবং অকুণ্ঠ ভালোবাসাই আমাদের আজকের এই অবস্থানে পৌঁছে দিয়েছে। ধন্যবাদ জানাই আমাদের মাঠ পর্যায়ের নির্ভীক রিপোর্টার, ক্যামেরাপার্সন, ভিডিও এডিটর, নিউজ ডেস্কের কর্মী এবং কারিগরি দলকে যাদের দিনরাতের অক্লান্ত পরিশ্রমে সংবাদ একলব্য আজ একটি বিশ্বস্ত ব্র্যান্ডে পরিণত হয়েছে।


ডিজিটাল যুগের এই সময়ে নিউজ পোর্টাল অনেক গুরুত্বপূর্ণ। তাই ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে আমরা আরও দ্রুত, আরও আধুনিক প্রযুক্তিতে এবং আরও গভীরে গিয়ে খবর পরিবেশনের অঙ্গীকার করছি। সাংবাদিকতার মূল স্তম্ভ সততা, সাহসিকতা এবং নিরপেক্ষতা, এই তিন নীতিতে আমরা চিরকাল অবিচল থাকব।



আট বছরে পদার্পণের এই শুভক্ষণে আপনাদের সাথে আমাদের এই আত্মিক বন্ধন আরও দৃঢ় হোক। চোখ রাখুন সংবাদ একলব্য-এর পর্দায়, আপনার জানার অধিকারই আমাদের প্রেরণা।

সংবাদ একলব্য

Sangbad Ekalavya

একটি অনলাইন নিউজ পোর্টাল | An Online News Portal

👇 আমাদের সাথে যুক্ত থাকুন (Connect With Us) 👇

© ২০২৬ সংবাদ একলব্য। সর্বস্বত্ব সংরক্ষিত।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code