Latest News

6/recent/ticker-posts

Ad Code

উদয়ন গুহ পালিয়ে যাওয়ার পরই সুভাষ ভবন পুনরুদ্ধার করল সারা ভারত ফরোয়ার্ড ব্লক, সৌজন্যতার নজির বিজেপির অজয় রায়ের

Subhas Bhavan reclaimed by Forward Bloc in Dinhata, Udayan Guha flees, Ajay Roy BJP, Cooch Behar News, দিনহাটা, ফরোয়ার্ড ব্লক, সুভাষ ভবন
দিনহাটায় ফরোয়ার্ড ব্লকের মহকুমা কার্যালয় সুভাষ ভবন পুনরুদ্ধার

দিনহাটা, সংবাদ একলব্য: দিনহাটা থেকে তৃণমূল নেতা উদয়ন গুহ পালিয়ে যাওয়ার পরই দিনহাটা মহকুমা কার্যালয় 'সুভাষ ভবন' পুনরুদ্ধার করল সারা ভারত ফরোয়ার্ড ব্লক। ২০১৫ সাল থেকে ওই কার্যালয়টি তৃণমূল কংগ্রেস বেদখল করে রেখেছিল বলে অভিযোগ। বুধবার রীতিমতো তালা ভেঙে অফিসটির দখল নিল ফরোয়ার্ড ব্লক। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রে সদ্য নির্বাচিত বিজেপি বিধায়ক অজয় রায়, ফরোয়ার্ড ব্লকের জেলা সভাপতি দীপক সরকার, জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুর রউফ, বিকাশ মণ্ডল ছাড়াও জাতীয় কংগ্রেস ও সিপিআইএমের বিভিন্ন নেতৃবৃন্দ।

সৌজন্যের রাজনীতি ফেরানোর বার্তা বিজেপি বিধায়কের

এদিন ফরোয়ার্ড ব্লকের এই অফিসটি উদ্ধার সম্পর্কে বলতে গিয়ে বিজেপির নবনির্বাচিত বিধায়ক অজয় রায় বলেন, "ফরোয়ার্ড ব্লক নেতা কমল গুহের হাত ধরে এই অফিসটি তৈরি করা হয়েছিল। কিন্তু উদয়ন গুহ তৃণমূলে যোগদানের পর অফিসটি দখল করে নেয়। এবারের ভোটে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি, যে সকল রাজনৈতিক দলের অফিসগুলি তৃণমূল কংগ্রেস এতদিন বেদখল করে রেখেছিল, সেগুলি সেই দলের নেতৃত্বের হাতে তুলে দেওয়া হবে।"

দলমত নির্বিশেষে এই অফিসটি ফরোয়ার্ড ব্লক নেতৃত্বের হাতে তুলে দিয়ে এক অনন্য নজির গড়লেন তিনি। অজয় রায় আরও জানান, "এখন থেকে দিনহাটার মাটিতে সৌজন্যের রাজনীতি চলবে। এতদিন পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন তারা মানুষের বাকস্বাধীনতা হরণ করেছিলেন। মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না। তাই সকলেই যাতে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারেন, তার পরিবেশ তৈরি করা হবে এই রাজ্যে।"

কমল গুহর স্মৃতি বিজড়িত কার্যালয়ে ফিরল লাল পতাকা

ফরোয়ার্ড ব্লকের জেলা সম্পাদক অক্ষয় ঠাকুর বলেন, "কমল গুহ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এই অফিসটি তৈরি করেছিলেন। তাঁর ছেলে উদয়ন গুহ তৃণমূলে ঢুকে এই অফিসটি বেদখল করে নেন। সেই অফিসটি নিজেদের দখলে আসায় আগামী দিনে এখান থেকে দলীয় কাজকর্ম স্বাধীনভাবে চলবে।"

প্রসঙ্গ উল্লেখ্য, দিনহাটা তথা কোচবিহার জেলায় ফরোয়ার্ড ব্লকের সংগঠন তৈরি করার অন্যতম রূপকার ছিলেন প্রয়াত নেতা কমল গুহ। বামফ্রন্টের রাজত্বকালে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব সামলেছিলেন। তাঁরই উদ্যোগে দিনহাটায় ফরোয়ার্ড ব্লকের এই মহকুমা অফিসটি তৈরি করা হয়েছিল। কমল গুহর মৃত্যুর পর ফরোয়ার্ড ব্লকের জেলা সম্পাদক হন ছেলে উদয়ন গুহ। ২০১৫ সালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং অভিযোগ ওঠে, এরপর থেকেই এই অফিসটি পুরোপুরি তৃণমূলের কার্যালয়ে পরিণত হয়। বিধানসভা নির্বাচনে ফলাফলের পর রাজ্যে রাজনৈতিক পালাবদলের ফলেই দীর্ঘ ৯ বছর পর এই অফিসটি পুনরুদ্ধার করল ফরোয়ার্ড ব্লক দল।

দিনহাটা ও কোচবিহার জেলার সমস্ত ব্রেকিং আপডেট এবং রাজনীতির খবর সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code