Latest News

6/recent/ticker-posts

Ad Code

Breaking: অন্নপূর্ণা যোজনায় অনুমোদন দিল মন্ত্রিসভা, কবে থেকে মিলবে টাকা?

highcourt
Agnimitra Paul

কলকাতা, সংবাদ একলব্য: আজ শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকে অনুমোদন মিললো অন্নপূর্ণা ভাণ্ডারের। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের অধীনে অন্নপূর্ণা যোজনা প্রকল্প নীতিগত অনুমোদন দিল মন্ত্রিসভা। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান অগ্নিমিত্রা পাল।



অন্নপূর্ণা ভান্ডার প্রসঙ্গে অগ্নিমিত্রা বলেন, “যাঁরা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাঁদেরই নাম অন্নপূর্ণ ভান্ডার প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। যাঁরা এত দিন পাননি, তাঁরাও আবেদন করতে পারবেন। শীঘ্রই পোর্টাল খোলা হবে।” তিনি আরও জানান, যাঁরা সিএএ-র জন্য আবেদন করেছেন বা ট্রাইবুনালে আবেদন করেছেন, তাঁরাও অন্নপূর্ণা ভান্ডার পাবেন।



পাশাপাশি এদিন মহিলাদের বাস ভাড়া ফ্রি নিয়ে সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার বৈঠকে। ১ জুন থেকে রাজ্যের সকল সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহণ প্রকল্পে নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা । এদিন অগ্নিমিত্রা বলেন, “এই মুহূর্তে বাসের সংখ্যা বৃদ্ধির বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। সরকারি বাসের যা পরিকাঠামো রয়েছে, সেটিই আমরা ব্যবহার করব। জুন মাসে আমরা বাজেট পেশ করব। মুখ্যমন্ত্রী বলেছেন, কিছু নতুন বৈদ্যুতিক বাস নেব আমরা।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code