Education: উচ্চ মাধ্যমিকের পর কোন বিষয় নিয়ে উচ্চ শিক্ষায় এগোবেন?
এডুকেশনাল ডেস্ক, সংবাদ একলব্য: প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল (HS Result)। ফলে উচ্চ মাধ্যমিকের পর কী নিয়ে এগোবে, কোথায় কোন বিষয় পড়লে ভালো হবে—ইত্যাদি নিয়ে চিন্তিত ছাত্রছাত্রীরা। কে কোন পথে এগোবে তা নিজেদের পছন্দ ও দক্ষতা অনুযায়ী বেছে নেওয়াই ভালো। কলা (Arts), বিজ্ঞান (Science) ও বাণিজ্য (Commerce) বিভাগে পড়াশোনার পর কোন কোন বিষয়ে উচ্চশিক্ষা নেওয়া যেতে পারে, আজ তা আমরা আপনাদের সুবিধার্থে লিপিবদ্ধ করেছি। চলুন দেখে নেওয়া যাক—
বিজ্ঞান (Science) বিভাগের শিক্ষার্থীদের জন্য
একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে অঙ্ক (Mathematics) থাকলে নিম্নলিখিত কোর্সগুলি বেছে নেওয়া যেতে পারে:
- B.Tech / BE
- Integrated M.Tech
- BCA (IT and Software)
- B.Arch (Architecture)
- B.Sc. (IT and Software)
- B.Sc. Science (Non-Math Subject)
- B.Sc. Science
একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বায়োলজিক্যাল সায়েন্স (Biology) থাকলে নিম্নলিখিত কোর্সগুলি বেছে নেওয়া যেতে পারে:
- MBBS
- BDS
- B.Pharma
- Paramedical Courses
- Nursing
এগুলি ছাড়াও সায়েন্স স্ট্রিমের ছাত্রছাত্রীরা যে কোর্সে পড়াশোনা করতে পারবেন:
- Law (LLB)
- Hotel Management
- Journalism and Mass Communication
- Animation
- Graphic Designing
- Travel and Tourism
- Hospitality
- Fashion Designing
যেসব ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, তারা নিম্নলিখিত প্রবেশিকা পরীক্ষাগুলিতে (Entrance Exams) বসতে পারবেন:
- Engineering Entrance Exams: JEE Main, JEE Advanced
- Medical Entrance Exams: NEET UG, NEET PG, AIIMS MBBS
- Science Entrance Exams: NEST, IIT JAM, JEST
কলা (Arts) বিভাগের শিক্ষার্থীদের জন্য
আর্টস-এর অন্তর্গত মূল কোর্সগুলি হলো:
- BA in Humanities and Social Sciences
- BA in (Fine/Visual/Performing) Arts
- Bachelor of Fine Arts (BFA)
- B.Des in Animation / Design
- BA LLB (Law)
- Bachelor of Journalism & Mass Communication (BJMC)
- Bachelor of Journalism (BJ) / Bachelor of Mass Media (BMM)
- BHM in Hospitality & Travel / BA in Hospitality & Travel
- BA in Animation
- Diploma in Education (D.Ed)
- BBA LLB
এগুলি ছাড়াও আর্টসের ছাত্রছাত্রীরা যে বিষয়গুলিতে পড়াশোনা করতে পারবেন:
- Linguistics, Religious Studies, Foreign Languages
- Fashion Designing, Interior Designing, Make Up & Beauty
- Theatre Studies, Film Making, Photography
- Art History and related fields
- Mass Communication, Media, Advertising
- Teaching
- Hospitality, Travel and Tourism, Event Management
- Sociology, Psychology, Social Work
- Creative Writing
আর্টস-এর ছাত্র-ছাত্রীরা ভবিষ্যতে যে প্রবেশিকা পরীক্ষাগুলিতে বসতে পারবেন:
- Law Entrance Exams: CLAT, AILET, LSAT
- Design Entrance Exams: NID Entrance Exam, NIFT Entrance Exam
- Hospitality Entrance Exams: NCHMCT JEE
- MassComm Entrance Exams: IIMC, JMI, XIC-OET
- Humanities Entrance Exams: JNUEE, DUET, PUBDET
বাণিজ্য (Commerce) বিভাগের শিক্ষার্থীদের জন্য
উচ্চমাধ্যমিকে কমার্স নিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য মূল কোর্সগুলি হলো:
- B.Com (Hons) / B.Com (General)
- B.Com in Accounting and Commerce
- Chartered Accountancy (CA)
- Company Secretary (CS)
- BBA / BMS / Integrated MBA
- BBA LLB
- BCA (IT and Software)
- BA Economics (Hons)
- CFP (Certified Financial Planner)
এছাড়া কমার্সের শিক্ষার্থীরা যে বিষয়গুলিতে পড়াশোনা করতে পারবেন:
- B.Stat (Statistics)
- BJMC (Journalism)
- BHM (Hotel Management)
- Bachelor’s degree in Travel & Tourism
- Fashion Designing
- Advertising
কমার্সের শিক্ষার্থীরা যে পরীক্ষাগুলিতে অংশগ্রহণ করতে পারবেন:
- Accounting & Commerce Entrance Exams: ICWAI, ICSI, ICAI
শিক্ষা, ক্যারিয়ার গাইডেন্স এবং লেটেস্ট ব্রেকিং খবরের আপডেট সবার আগে পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে
🌐 sangbadekalavya.inসংবিধিবদ্ধ সতর্কীকরণ (Disclaimer): 'সংবাদ একলব্য' সর্বদা সঠিক এবং বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করতে বদ্ধপরিকর। এই প্রতিবেদনটি ছাত্রছাত্রীদের সুবিধার্থে একটি সাধারণ ক্যারিয়ার গাইডলাইন হিসেবে প্রস্তুত করা হয়েছে। কোর্স নির্বাচন বা ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট ও বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করা বাঞ্ছনীয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন