Latest News

6/recent/ticker-posts

Ad Code

WBPSC: চাকরি প্রার্থীদের জন্য সুখবর! পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগের সুযোগ!

wbpsc job notification
Job Alert: WBPSC Miscellaneous 

Educational Desk, Sangbad Ekalavya: পশ্চিমবঙ্গের সরকারি চাকরীপ্রার্থীদের জন্য সুখবর! অবশেষে ২০২৪ সালের 'মিসেলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট এক্সামিনেশন' (Misc Exam 2024)-এর বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। বিজ্ঞপ্তির নম্বর অনুযায়ী (১৩/২০২৪), আগামী ৩০শে এপ্রিল থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হতে চলেছে।


গুরুত্বপূর্ণ সময়সীমা:

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইচ্ছুক প্রার্থীরা আগামী ২০শে মে, ২০২৬ (বিকেল ৫টা পর্যন্ত) অফিসিয়াল ওয়েবসাইট psc.wb.gov.in-এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনে কোনো ভুল থাকলে তা সংশোধনের জন্য আগামী ২২শে মে থেকে ২৮শে মে পর্যন্ত 'এডিট উইন্ডো' খোলা থাকবে।


আবেদনের যোগ্যতা 

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Bachelor's Degree) উত্তীর্ণ প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে পারার দক্ষতা থাকা বাধ্যতামূলক (যাদের মাতৃভাষা নেপালি, তাদের ক্ষেত্রে এটি শিথিলযোগ্য)।


বয়স 

১লা জানুয়ারি, ২০২৪ অনুযায়ী আবেদনকারীর বয়স হতে হবে ২০ থেকে ৩৯ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকছে। 


আবেদন ফি 

জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৬০ টাকা। তবে পশ্চিমবঙ্গের তপশিলি জাতি, উপজাতি এবং বিশেষ সক্ষম প্রার্থীদের জন্য কোনো ফি লাগবে না।



কোন কোন পদে নিয়োগ?

এই পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার (ACDPO), ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইয়ুথ অফিসার, রেভিনিউ ইন্সপেক্টর এবং অডিটর অফ কো-অপারেটিভ সোসাইটি-সহ মোট ১৯টি বিভিন্ন ক্যাটাগরির পদে নিয়োগ করা হবে।




নিয়োগের চূড়ান্ত তালিকা তৈরির ক্ষেত্রে মূল লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরকে বিবেচনা করা হবে। পরীক্ষার্থীদের নিয়মিত কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


WBPSC মিসেলেনিয়াস ২০২৪

বিজ্ঞপ্তি নম্বর: ১৩/২০২৪

📅
আবেদন শুরু ৩০ এপ্রিল, ২০২৬
আবেদনের শেষ তারিখ ২০ মে, ২০২৬ (বিকাল ৫টা)
📝
এডিট উইন্ডো (সংশোধন) ২২ মে — ২৮ মে, ২০২৬

Official Notification

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code