নিজস্ব প্রতিনিধি, সংবাদ একলব্য: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভার ২৪ ঘণ্টার মধ্যেই জামালপুরে শক্তি প্রদর্শনে নামল তৃণমূল কংগ্রেস। বিশাল বাইক র্যালিতে কয়েক হাজার কর্মী-সমর্থকের অংশগ্রহণে কার্যত জনজোয়ারের ছবি ধরা পড়ল বর্ধমানের এই কেন্দ্রে।
কোথায় হল বাইক রেলি?
হালারা বিপত্তারিণীতলা থেকে শুরু হয়ে আটপাড়া সমবায় স্টোর হয়ে বাঁধের রাস্তা ধরে জামালপুর পর্যন্ত দীর্ঘ পথ জুড়ে এই মিছিল এগোয়। রাস্তাজুড়ে উৎসবের আবহ ঢাকের তালে নাচ, স্লোগানে মুখর পরিবেশ। পথের ধারে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষও হাত নেড়ে শুভেচ্ছা জানান তৃণমূল প্রার্থী ভূতনাথ মালিককে।
মিছিলে কারা ছিলেন?
মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান-পূর্বের সাংসদ ডা. শর্মিলা সরকার। তিনি কটাক্ষ করে বলেন, “আজকের এই জনজোয়ারই প্রমাণ করছে, জামালপুরের মানুষ ভূতনাথ মালিককেই তাঁদের বিধায়ক হিসেবে দেখতে চান। এবার জয়ের ব্যবধান আরও বাড়বে।”
কি বলছে তৃণমূল নেতৃত্ব?
তৃণমূল নেতা মেহেমুদ খাঁন বিজেপির প্রতিশ্রুতিকে নিশানা করে বলেন,
“সোনার বাংলা গড়ার কাজ অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। জামালপুরে বিরোধীদের কোনও ভিত্তি নেই।”
অন্যদিকে, প্রার্থী ভূতনাথ মালিকও আত্মবিশ্বাসী সুরে জানান,
“মানুষ উন্নয়নের পক্ষে রয়েছে। তাঁদের সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।”
রাজনৈতিক মহলের মতামত
রাজনৈতিক মহলের মতে, শাহের সভার পরদিনই এই পাল্টা শক্তি প্রদর্শন জামালপুরের ভোট-সমীকরণে নতুন বার্তা দিল। ‘খালি চেয়ারের’ বিতর্কের মাঝেই তৃণমূলের এই মেগা র্যালি শাসকদলের আত্মবিশ্বাস আরও জোরালো করল।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ