Latest News

6/recent/ticker-posts

Ad Code

বাড়ি ফেরার হিড়িক! শিলিগুড়ির বাস টার্মিনালে উপচে পড়া ভিড়

শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাসে বাসের ছাদে চড়ে বাড়ি ফিরছেন যাত্রীরা।
বাড়ি ফেরার হিড়িক! শিলিগুড়ির বাস টার্মিনালে উপচে পড়া ভিড়

সম্রাট দাস, শিলিগুড়ি, সংবাদ একলব্য: বৃহস্পতিবার ভোট আর তার আগেই ঘরের ছেলে ঘরে ফেরার হিড়িক। মঙ্গলবার সকাল থেকেই শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে ধরা পড়ল এক উদ্বেগজনক ছবি। সরকারি হোক বা বেসরকারি কোনো বাসেই তিল ধারণের জায়গা নেই। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, জীবনের ঝুঁকি নিয়ে বাসের ছাদে বসেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সাধারণ যাত্রীরা।


বাস টার্মিনালে ভীড় 

জানা যায়, পাহাড় এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন এই টার্মিনাসে। সবারই লক্ষ্য ভোটের আগে বাড়ি পৌঁছানো। বৃহস্পতিবার যেহেতু ভিড় তাই ভিনরাজ্যে কর্মরত পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরছে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার লক্ষ্যে।

ছাদেও বাড়ি ফেরার পথে মানুষ

এদিন দেখা গেল প্রচণ্ড ভিড় বাস টার্মিনালে। বাসের ভিতরে দাঁড়ানোর জায়গা পর্যন্ত নেই। এমনকি বাড়ি ফেরার লক্ষ্যে বাসের ছাদেও উঠে পড়েছে যাত্রীরা। তেনজিং নোরগে বাস টার্মিনাসে থিকথিকে ভিড়। বাসের ভেতর থেকে শুরু করে ছাদ সর্বত্রই মানুষের মাথা। ভোটের মুখে এই বিশৃঙ্খল পরিস্থিতি বড়সড় কোনো দুর্ঘটনার জন্ম দিতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
সম্পাদক সম্রাট দাস

সম্পাদক - সম্রাট দাস

সম্রাট দাস 'সংবাদ একলব্য'-এর প্রতিষ্ঠাতা এবং বর্তমান সম্পাদক। রয়টার্স ও অ্যালিসন থেকে ডিজিটাল সাংবাদিকতায় প্রশিক্ষণপ্রাপ্ত সম্রাট দাস ২০১৭ সাল থেকে এই পোর্টালের সাথে যুক্ত। ২০১৯ সালে সংবাদ একলব্য ডিজিটাল মিডিয়া হিসেবে আত্মপ্রকাশ করার সময় তিনি মুখ্য সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২০ সাল থেকে সম্পাদকের পদে রয়েছেন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে এম.ফিল ডিগ্রিধারী এই সাংবাদিকের প্রিয় বিষয় হলো শিক্ষা, সমসাময়িক সমাজ এবং রাজনীতি।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code