Latest News

6/recent/ticker-posts

Ad Code

৩ উইকেটে গুজরাটকে হারিয়ে পাঞ্জাব কিংসের নাটকীয় জয়

Gujarat
কনোলির দাপটে জয় ছিনিয়ে নিল পাঞ্জাব

খেলাধুলা ডেস্ক, সংবাদ একলব্য: আইপিএল ২০২৬-এ রুদ্ধশ্বাস ম্যাচে শেষ পর্যন্ত জয় তুলে নিল পাঞ্জাব। এদিন গুজরাটকে ৩ উইকেটে হারিয়ে মরসুমের শুরুটা দারুণভাবে করল তারা।


গুজরাটের মাঝারি স্কোর, বোলারদের দাপট

এদিন প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬২ রান তোলে। গিল ৩৯, বাটলার ৩৮, ফিলিপের ২৫-এ ভর করেই দলের হয়ে মাঝারি ইনিংস গড়লেও বড় স্কোরে পৌঁছতে পারেনি তারা। পাঞ্জাবের হয়ে দুর্দান্ত বোলিং করেন বিজয়কুমার বৈশ্যক, যিনি গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়ে গুজরাটকে চাপে রাখেন। পঞ্জাবের সফলতম বোলার বৈশাখ ৩৪ রানে ৩ উইকেট নেন। ২৮ রানে ২ উইকেট চহালের। জানসেন ১ উইকেট নেন ২০ রান খরচ করে। শেষ ওভারে একগুচ্ছ ‘নো’, ‘ওয়াইড’ বল করে দলের লক্ষ্য বাড়িয়ে দেন অর্শদীপ সিংহ। ৪২ রান দিয়েও উইকেট পাননি তিনি।


কনোলির ঝড়ো ইনিংসে ম্যাচের মোড় ঘোরা

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও মাঝপথে একাধিক উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাঞ্জাব কিংস। তবে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তরুণ ব্যাটার কুপার কনোলি। তাঁর ৪৪ বলে ৭২ রানের ঝড়ো ইনিংসই দলকে জয়ের পথে এগিয়ে দেয়। আজকের জয়ের অন্যতম নায়ক তিনিই। প্রভিসরন ৩৭ ও আইয়ার করে ১৮ রান‌। গুজরাতের সফলতম বোলার প্রসিদ্ধ ২৯ রানে ৩ উইকেট নিলেন। রশিদ ২৯ রানে ১ উইকেট নিয়েছেন। কাগিসো রাবাডা ৩৪ রানে ১ উইকেট। অশোক শর্মার ১ উইকেট ৩১ রান। ২৭ রান দিয়ে ১ উইকেট নিলেন ওয়াশিংটন সুন্দর।


শেষ মুহূর্তে টানটান উত্তেজনা, তবুও জয় পাঞ্জাবের

শেষদিকে ম্যাচে টানটান উত্তেজনা তৈরি হলেও শেষ পর্যন্ত ৩ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে পাঞ্জাব। গুজরাটের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণ ৩টি উইকেট নিলেও দলকে জেতাতে পারেননি।


আত্মবিশ্বাসী শুরু পাঞ্জাবের, চাপে গুজরাট

এই জয়ের ফলে টুর্নামেন্টে আত্মবিশ্বাসী শুরু করল পাঞ্জাব কিংস। অন্যদিকে, লড়াই করেও হারতে হওয়ায় কিছুটা চাপে পড়ল গুজরাট টাইটান্স।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code