Latest News

6/recent/ticker-posts

Ad Code

মানবিক মমতা! বক্তব্য থামিয়ে অসুস্থ সমর্থকের নাড়ি পরীক্ষা করে নিজের গাড়িতেই হাসপাতালে পাঠালেন মমতা

Mamata Banerjee Rally
বক্তব্য থামিয়ে অসুস্থ সমর্থকের নাড়ি পরীক্ষা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় 
কলকাতা, সংবাদ একলব্য: রাজ্য জুড়ে চলছে বিধানসভা নির্বাচনের হাইভোল্টেজ প্রচার। নিজের দলের প্রার্থীদের হয়ে প্রচারে বেরিয়ে ফের একবার নিজের মানবিক রূপ তুলে ধরলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী জনসভায় যাওয়ার পথে এক অসুস্থ মহিলার কথা জানতে পেরে তার শারিরীক অবস্থার খোঁজ নিলেন। এমনকি নিজের হাতে তাঁর নাড়ি (Pulse) পরীক্ষা করে তৎক্ষণাৎ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন তিনি।

সমর্থকের নাড়ি পরীক্ষা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় 

শনিবার বেহালায় নির্বাচনী প্রচারে বেরিয়ে এমনই মানবিক রূপে ধরা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী। শনিবার বেহালা পশ্চিমে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের সমর্থনে সভা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাঁজালো স্বরে সভা থেকে আক্রমণ শানাচ্ছিলেন বিজেপির উদ্দেশে। ঠিক সেই সময় ভিড়ের মধ্যে এক মহিলা সমর্থককে অসুস্থ হয়ে পড়ে দেখে বক্তব্য থামিয়ে ওই মহিলার শারিরীক অবস্থার খোঁজ খবর নেন। এমনকি নিজেই শাড়ি পরীক্ষা করেন। পাশাপাশি ওই মহিলার দ্রুত চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দ্রুত চিকিৎসার জন্য নিজের গাড়িও দিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের গাড়ি দিয়ে অসুস্থ সমর্থককে হাসপাতালে পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় 

সভামঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী বলেন, “আমার গাড়িটা ওঁকে দিচ্ছি। ওই গাড়িতে করে দ্রুত ওঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হোক। ওনাকে গাড়িতে করে এখান থেকে বের করে না নিয়ে যাওয়া পর্যন্ত আমি বক্তব্য শুরু করব না।”

হাসপাতালে নিয়ে যাওয়া হলো অসুস্থ মহিলাকে 

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অসুস্থ ওই মহিলা সমর্থককে দ্রুত মুখ্যমন্ত্রীর গাড়িতে করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code