টিকেন বর্মন, স্পোর্টস ডেস্ক, সংবাদ একলব্য: বৈভব সূর্যবংশীর আগুন ঝরানো ব্যাটিংয়েও শেষ রক্ষা হলো না রাজস্থানের বরং কলকাতার বরুণ চক্রবর্তী ও কার্তিক ত্যাগীর চমকপ্রদ বোলিং আর রিঙ্কুর ব্যাটিংয়ে ভর করে KKR তাদের এই মরশুমের প্রথম জয় তুলে নিল ইডেনে । IPL ২০২৬ এর ২৮ তম ম্যাচে ইডেন গার্ডেনে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজস্থান ক্যাপ্টেন রিয়ান পরাগ । শুরুটা বৈভব আর যশস্বী ভালো করলেও পরে টানা উইকেট পতনে মাত্র ১৫৫ রানে থমকে যায় তাদের ইনিংস। ঘরের মাঠে রান তারা করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় KKR , শেষের দিকে রিঙ্কু এবং অনুকূল খেলার হাল ধরে তাদের প্রথম জয় তুলে দেয় কলকাতাকে ।
রাজস্থান রয়্যালসের ইনিংস
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে রাজস্থানের দুই ওপেনার যশস্বী ও বৈভব। গত ম্যাচের ভুল থেকে শিখেই হয়তো এই ম্যাচে বিস্ফোরক শুরু করেনি দুই ওপেনার বরং সামলে খেলে পাওয়ার প্লে তে বিনা উইকেটে ৬৩ রান করেন । নবম ওভারে বরুণ চক্রবর্তীর ২০০ তম উইকেটের শিকার হন বৈভব সূর্যবংশী, করেন ২৮ বলে ৪৬ রান , ৬ টি চার ও ২ টি ছয় দিয়ে সাজানো ছিল তার ইনিংস । এর পরেই যেন রাজস্থানের উইকেটের ধ্বস নামতে শুরু করে । যশস্বী ২৯ বলে ৩৯ করে সুনীল নারায়ণের শিকার হন । দাঁড়াতে পারেনি আর কেউ । ক্যাপ্টেন রিয়ানের ফর্ম তলানিতে ঠেকেছে । বরুণ চক্রবর্তী এদিন জাদুর মত বোলিং স্পেল করেন ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। ভালো বোলিং করেন কার্তিক ত্যাগী ও সুনীল নারায়ণ, ৩ টি ও ২ টি উইকেট দুজনে তুলে নেন ।
কলকাতা নাইট রাইডার্সের ইনিংস
Jofra Archer এর যেন প্রথম বলে উইকেট নেওয়ার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে , এদিনেও ব্যাটিংয়ে নেমে প্রথম বলে তিনি টিম সেইফার্ট এর উইকেটটি তুলে নেন । দ্বিতীয় ওভারে বার্গারের বলে কেকেআর ক্যাপ্টেন আজকেও রানের খাতা না খুলেই প্যাভিলিয়নে ফেরেন । অবস্থা আরও খারাপ হয়ে যায় যখন গ্রিনের উইকেটটিও পাওয়ার প্লের ভিতরেই পরে যায় । একসময় ৫২ রানে ৪ উইকেট হয়ে যায় কেকেআর , মনে হচ্ছিল যেন আজকেও কেকেআর এর জয়ের আশা পূরণ হবে না । সেই সময় রোভমান পাওয়েল আর রিংকুর জুটি একটু হাল ধরে খেলাকে এগিয়ে নিয়ে যায় , পরে পাওয়েল আউট হয়ে গেলে অনুকূল এসে বিধ্বংসী মেজাজে ১৬ বলে ২৯ রান করে জয় কে সহজ করে দেয় । রিঙ্কু লাস্ট ওভারে ২ টি চার ও ১ টি ছয় মেরে দলকে জেতায় আর এই সমরশুনের প্রথম অর্ধ শতরান করেন । এই জয়ে কেকেআর ৩ পয়েন্টের সাথে পয়েন্ট তালিকার নবম স্থানে উঠে আসলো ।
বরুণ চক্রবর্তী
★ ম্যাচ সেরা পারফরমার ★
🏏 KKR vs RR – পূর্ণ স্কোরকার্ড (১৯ এপ্রিল ২০২৬)
রাজস্থান রয়্যালস – ১৫৫/৯ (২০ ওভার)
| ব্যাটার | R | B | 4 | 6 | SR |
|---|---|---|---|---|---|
| যশস্বী জয়সওয়াল | 39 | 29 | 4 | 2 | 134.48 |
| বৈভব সূর্যবংশী | 46 | 28 | 6 | 2 | 164.29 |
| ধ্রুব জুরেল | 5 | 7 | 0 | 0 | 71.43 |
| রিয়ান পরাগ | 12 | 14 | 1 | 0 | 85.71 |
| শিমরন হেটমায়ার | 15 | 18 | 0 | 0 | 83.33 |
| ডোনোভান ফেরেইরা | 7 | 7 | 0 | 1 | 100 |
| রবীন্দ্র জাদেজা | 9 | 7 | 1 | 0 | 128.57 |
| জোফ্রা আর্চার | 8 | 5 | 1 | 0 | 160 |
| রবি বিষ্ণোই | 0 | 2 | 0 | 0 | 0 |
| ব্রিজেশ শর্মা | 1 | 3 | 0 | 0 | 33.33 |
বোলিং (KKR)
| বোলার | O | M | R | W | Econ |
|---|---|---|---|---|---|
| সুনীল নারিন | 4 | 0 | 26 | 2 | 6.5 |
| বৈভব অরোরা | 4 | 0 | 37 | 0 | 9.25 |
| বরুণ চক্রবর্তী | 4 | 0 | 14 | 3 | 3.5 |
| রমনদীপ সিং | 2 | 0 | 26 | 0 | 13 |
| কার্তিক ত্যাগী | 4 | 0 | 22 | 3 | 5.5 |
কলকাতা নাইট রাইডার্স – ১৬১/৬ (১৯.৪ ওভার)
| ব্যাটার | R | B | 4 | 6 | SR |
|---|---|---|---|---|---|
| টিম সাইফার্ট | 0 | 1 | 0 | 0 | 0 |
| অজিঙ্কা রাহানে | 0 | 2 | 0 | 0 | 0 |
| অংক্রিশ রঘুবংশী | 10 | 19 | 1 | 0 | 52.63 |
| ক্যামেরন গ্রিন | 27 | 13 | 4 | 1 | 207.69 |
| রোভম্যান পাওয়েল | 23 | 20 | 2 | 1 | 115 |
| রিঙ্কু সিং | 53 | 34 | 5 | 2 | 155.88 |
| রমনদীপ সিং | 10 | 13 | 1 | 0 | 76.92 |
| অনুকুল রায় | 29 | 16 | 1 | 2 | 181.25 |
বোলিং (RR)
| বোলার | O | M | R | W | Econ |
|---|---|---|---|---|---|
| রবীন্দ্র জাদেজা | 3 | 0 | 8 | 2 | 2.67 |
| জোফ্রা আর্চার | 4 | 0 | 35 | 1 | 8.75 |
| নান্দ্রে বার্গার | 2 | 0 | 20 | 1 | 10 |
| রিয়ান পরাগ | 1 | 0 | 10 | 0 | 10 |
| রবি বিষ্ণোই | 4 | 0 | 41 | 1 | 10.25 |
| ব্রিজেশ শর্মা | 1.4 | 0 | 21 | 0 | 12.6 |
| যশ রাজ পুনজা | 4 | 0 | 25 | 1 | 6.25 |
📊 কলকাতা নাইট রাইডার্স ৪ উইকেটে জয়ী
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ