Latest News

6/recent/ticker-posts

Ad Code

রাজ্যে ৫টা পর্যন্ত ৯০ শতাংশ ভোটদান!

Wb assembly election 2026
৫টা পর্যন্ত ৯০ শতাংশ ভোটদান!


নিজস্ব প্রতিবেদন, সংবাদ একলব্য: ৫টা পর্যন্ত ৯০ শতাংশ ভোটদান! ভোটদানের হারের নিরিখে দেশের সব রাজ্যের মধ্যে এখনও পর্যন্ত সর্বকালীন রেকর্ড গড়েছিল অসম। চলতি বিধানসভা ভোটে সেখানে ভোট পড়েছে ৮৫.৩৮ শতাংশ। দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে এখনও পর্যন্ত শীর্ষে ছিল পুদুচেরি। চলতি বিধানসভা নির্বাচনে পুদুচেরিতে ভোটদানের হার ছিল ৮৯.৯৩ শতাংশ। সেই দুই রাজ্যকে পিছনে ফেলল পশ্চিমবঙ্গের প্রথম দফার ভোট। তবে চলতি বিধানসভা নির্বাচনে রাজ্যে মোট ভোটদান কত হবে, তা জানা যাবে দ্বিতীয় দফার পরেই। সন্ধ্যা ৬টায় ভোটদান শেষ হবে। ভোটদানের যে প্রবণতা প্রথম দফায় এখনও পর্যন্ত দেখা গিয়েছে, তা থাকলে বিকেল ৫টার মধ্যেই গত লোকসভা নির্বাচনে ভোটদানের হারকে ছাপিয়ে যেতে পারে এ বারের প্রথম দফা



রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহন চলছে আজ বৃহস্পতিবার। সকাল থেকেই বিভিন্ন বুথে বুথে শুরু হয়েছে ভোটগ্রহণ। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে জণগন হাজির হয়েছে বুথে বুথে। নির্বাচন কমিশন এবারের ভোটকে কেন্দ্রকে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। রাজ্যের ১৫২টি আসনে ভোট গ্রহন পর্ব চলছে। নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশও।


পশ্চিমবঙ্গে দু'দফায় হবে বিধানসভা নির্বাচন। ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট হবে রাজ্যের ১৫২টি বিধানসভা কেন্দ্রে। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২টি কেন্দ্রে ভোট হবে। মোট ২৯৪টি আসনে ভোট হবে মাত্র ২ দফায়, যা রাজ্যের নির্বাচনী ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা বটে ! প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৩ এপ্রিল, অর্থাৎ আগামী বৃহস্পতিবার। ফল ঘোষণা করা হবে ৪ মে, সোমবার।


২৩ এপ্রিলের প্রথম দফায় ভোট গ্রহন চলছে কোচবিহারের ৯টি, আলিপুরদুয়ারের ৫টি, জলপাইগুড়ির ৭টি, কালিম্পংয়ের ১টি, দার্জিলিংয়ের ৫টি, উত্তর দিনাজপুরের ৯টি, দক্ষিণ দিনাজপুরের ৬টি, মালদার ১২টি আসনে। একই সঙ্গে এদিন মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলার সমস্ত আসনেই চলছে ভোটগ্রহণ।


২০০১ সালে এক দফায় ভোট হওয়ার পর, এত কম দফায় আর কখনও বিধানসভা নির্বাচন হয়নি পশ্চিমবঙ্গে। এবার দুই দফায় নির্বাচন পশ্চিমবঙ্গে। যার প্রথম দফার ভোট গ্রহন আজকে।


উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ৮ দফায় ভোটগ্রহণ হয়েছিল। সেই তুলনায় এবারের ২ দফার নির্বাচন অনেক বেশি সংক্ষিপ্ত এবং দ্রুত প্রক্রিয়ায় সম্পন্ন হতে চলেছে। সব মিলিয়ে, এবারের নির্বাচন শুধু দফার সংখ্যা নয়, প্রস্তুতি ও পরিচালনার দিক থেকেও এক নতুন নজির গড়েছে। এখন ৪ মে ফলাফলই বলে দেবে রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code