Latest News

6/recent/ticker-posts

Ad Code

ড্রাই ডে ঘোষনা নির্বাচন কমিশনের! কবে থেকে?

ড্রাই ডে ঘোষনা নির্বাচন কমিশনের
নির্বাচনের আগে মদ বন্ধ, কবে থেকে?

কলকাতা, সংবাদ একলব্য: পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনের দুই দফাতেই ‘ড্রাই ডে’ বা মদ বিক্রিতে পূর্ণ নিষেধাজ্ঞা (Dry Day For West Bengal Election 2026) জারি করার কথা জানালো কমিশন। বাংলায় বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফার নির্বাচনী প্রচারের শেষ লগ্নে পৌঁছে গেছে। এর মাঝেই নিয়মমাফিক বড় ঘোষণা করে দিল নির্বাচন কমিশন (ECI)। ভোটের দিনগুলিতে যাতে কোনওভাবেই অশান্তি না ছড়ায়, তার জন্য মদ্যপানে লাগাম টানা হচ্ছে।

কবে কবে ড্রাই ডে?

রাজ্যে দুই দফায় নির্বাচন। আর দুই দফার ভোটগ্রহণের জন্যই থাকছে ড্রাই ডে। কমিশনের প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ। নিয়ম মেনে ভোট শুরুর ঠিক ৪৮ ঘণ্টা আগে থেকেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে সমস্ত মদের দোকান ও পানশালা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে এবার ভোটের চারদিন আগে অর্থাৎ সোমবার থেকেই মদ বিক্রি বন্ধ রাখা হয়েছে। একইভাবে ২৯ এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন। তারও চারদিন আগে থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত এলাকায় কোনও ধরনের অ্যালকোহল বা নেশাজাতীয় দ্রব্য বিক্রি করা যাবে না। পাশাপাশি ৪ই মে ভোটের ফল ঘোষনা। সেদিনও ড্রাই ডে থাকবে রাজ্যে।

কড়া নজর কমিশনের


কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও হোটেল, রেস্তোরাঁ, ক্লাবে কোনও ধরনের মদ পরিবেশন বা বিক্রি করা যাবে না। ব্যক্তিগত ব্যবহারের জন্য মদ মজুত রাখার ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ রয়েছে। আবগারি দফতরের নজরদারিতে থাকবে লাইসেন্সহীন জায়গাগুলিও। কোথাও বেআইনিভাবে মদ মজুত বা সরবরাহ হলে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন এই ড্রাই ডে?


আইন অনুযায়ী (ধারা ১৩৫(সি)), নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এই ‘ড্রাই ডে’ কার্যকর করা হয়। ভোট চলাকালীন অশান্তি ও বিশৃঙ্খলা এড়াতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে কমিশনের তরফে। নির্বাচন ঘিরে যাতে আইনশৃঙ্খলা বজায় থাকে এবং ভোটাররা নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই এই কঠোর পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code