টিকেন বর্মন, স্পোর্টস ডেস্ক, সংবাদ একলব্য: জন্মদিনে কে এল রাহুলের অর্ধশত রান এবং স্টাবস এর ৬০ রানের উপর ভর করে দুরন্ত ফর্মে থাকা গতবারের চ্যাম্পিয়নদের হারালো Delhi Capitals । IPL ২০২৬ এর ২৬ তম ম্যাচে টসে জিতে Virat Kohli - দের ব্যাটিংয়ে পাঠায় অক্ষর প্যাটেল। ঘরের মাঠে সবুজ জার্সিতে খেলতে নেমে ৮ উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে RCB । পরের ইনিংসে লাস্ট ওভারের টান টান উত্তেজনায় সেই ম্যাচ জিতে নেয় DC।
RCB-এর ইনিংস
দুরন্ত ফর্মে থাকা RCB আজ যেন খানিকটা হতাশ করল সকলকে । ব্যাটিংয়ে নেমে ৩৮ বলে ৬৩ রানের অনবদ্য ইনিংস খেললেন ফিলিপ সল্ট । পাওয়ার প্লে তে দলের রান হয় ১ উইকেটে ৫৯ । Virat kohli করেন ১৯ রান । সল্ট ছাড়া আর কেউ দলের হাল ধরতে পারেনি । DC র বোলিংয়ের সামনে কুপোকাত হয়ে যায় RCB ,৮ উইকেটে করে মাত্র ১৭৫ রান । Axar , Kuldeep ও Lungi Ngidi তুলে নেয় ২ টি করে উইকেট ।
DC-এর ইনিংস
শুরুটা মোটেই ভালো ছিল না ডিসির, ভুবনেশ্বর কুমার প্রথম ওভারেই Pathum Nissanka - র উইকেট তুলে নেয় , তৃতীয় ওভারে আবার ২ টি উইকেট তুলে নেয় ভুবী। তারপর দলের হাল ধরেন KL Rahul ও Tristan Stubbs । দুজনের মজবুত জুটির দৌলতে ডিসি একটা সুবিধাজনক সংখ্যায় পৌঁছায় , পরে রাহুল ৫৭ রান করে আউট হয়ে যায় ক্রুনালের বলে , স্টাব্বস অপরাজিত ৪৭ বলে ৬০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন । আজকে আগের দিনের ভুল করেননি ডেভিড মিলার , মাথা ঠাণ্ডা রেখে লাস্ট ওভারে তুলে নেন ১৫ রান আর দলকে দিলেন ২ পয়েন্ট উপহার । ভুবনেশ্বর ভালো বল করে ৩ উইকেট তুলে নেন । ১৯.৫ বলে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান করে এই ম্যাচ জিতে নেয় DC।
পয়েন্ট টেবিল
DC ৫ ম্যাচে ৩ ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে পৌঁছালো , অন্যদিকে RCB ৬ ম্যাচ খেলে ৪ ম্যাচ জিতে ৮ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ।
ম্যাচের সেরা (Player of the Match) - স্টাবস (Tristan Stubbs)
📊 আইপিএল বিশেষ পরিসংখ্যান ও রেকর্ড
RCB সবুজ জার্সিতে এ পর্যন্ত ১৫ টি ম্যাচ খেলেছে। এর মধ্যে জিতেছে মাত্র ৫ টি এবং হারতে হয়েছে ৯ টি ম্যাচে।
- ১ম ম্যাচ: কেকেআর (KKR)-এর কাছে হার (২০০৮)।
- ৫০তম ম্যাচ: দিল্লি ডেয়ারডেভিলস (DD)-এর কাছে হার (২০১৬)।
- ১০০তম ম্যাচ: দিল্লি ক্যাপিটালস (DC)-এর কাছে হার (২০২৬*)।
কেএল রাহুল আইপিএল ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে নিজের জন্মদিনে দুইবার অর্ধশতরান করার অনন্য কীর্তি গড়লেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ