Latest News

6/recent/ticker-posts

Ad Code

'নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন', বাইকের বিধিনিষেধে নির্বাচন কমিশনকে কড়া মন্তব্য হাইকোর্টের

"নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন", বাইকের বিধিনিষেধে নির্বাচন কমিশনকে কড়া মন্তব্য হাইকোর্টের
বাইক চলাচলের ওপর বিধিনিষেধের বিরোধীতায় মামলা হাইকোর্টে

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশন একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে। যেখানে বলা হয়, ভোটের দু'দিন আগে থেকে কোনো বাইক মিছিল করা যাবে না এবং বাইকের পেছনে কোনো যাত্রী (পিলিয়ন রাইডার) বসানো যাবে না। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চলাচলেও বিভিন্ন শর্ত দেওয়া হয়।



বাইকের বিধিনিষেধের মামলায় কড়া মন্তব্য হাইকোর্টের

বাইকে বিধিনিষেধ নিয়ে নির্বাচন কমিশনের উদ্দেশে কড়া মন্তব্য করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাও কমিশনের উদ্দেশে বলেন, “আপনারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করছেন। নাগরিকদের এই ভাবে হেনস্থা করা হচ্ছে।”

বৃহস্পতিবার কমিশনের উদ্দেশে বিচারপতি রাও আরও বলেন যে, “এই ভাবে সাধারণ নাগরিকের অধিকার হরণ করা যায় না। তা হলে গাড়িও বন্ধ করে দিন। তাতেও তো লোকজন বোমা-বন্দুক নিয়ে গিয়ে গোলমাল পাকাতে পারে!” 


বিচারপতি আর বলেন, আদালতকে দেখান, গত পাঁচ বছরে ক’টা ক্ষেত্রে বাইকবাহিনীর গোলমাল পাকানোর নজির আছে? দু’দিন আগে থেকে সব কিছু স্তব্ধ করে দেওয়ার মতো পদক্ষেপ। আবারও বলছি কর্তৃপক্ষের ব্যর্থতা ঢাকতে এটা করা হচ্ছে।”

হলফনামা জমা দেবে কমিশন

কমিশনের বাইকের ওপর বিধিনিষেধের নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিচারপতি রাও মামলা দায়ের করার অনুমতি দিয়েছিলেন। বৃহস্পতিবার সেই মামলারই শুনানি হল। শুক্রবার হলফনামা জমা দেবে কমিশন এমনটাই খবর। ভোটের দু’দিন আগে এই বিধিনিষেধ আরোপ করার কারণের পাশাপাশি অতীতের ইতিহাস তুলে ধরার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code