ফলতা, সংবাদ একলব্য: দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভায় ভোটের দিনেই চাঞ্চল্যকর অভিযোগ। দেবীপুরের ১৭৭ নম্বর বুথে ইভিএমে বিজেপির প্রতীকের উপর টেপ সেঁটে দেওয়ার অভিযোগ উঠেছে, যা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।
বিজেপির দাবি
বিজেপির দাবি, ভোট দিতে গিয়ে তাঁদের কর্মীদের নজরে আসে ইভিএমে প্রতীকের উপর টেপ লাগানো রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ফলতা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। তাঁর উপস্থিতিতেই বিষয়টি ধরা পড়ে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এরপরই বুথের বাইরে বিক্ষোভে সামিল হন বিজেপি কর্মী-সমর্থকেরা।
দলের অভিযোগ, পরিকল্পিতভাবে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বুথ চত্বরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।
ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ