Latest News

6/recent/ticker-posts

Ad Code

৭ দফা দাবিতে ডেপুটেশন আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী মঞ্চের

Ajimganj ajiaganj Railyatri Mancha
সাত দফা দাবিতে ডেপুটেশন আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী মঞ্চের 

নিজস্ব সংবাদদাতা, জিয়া গঞ্জ, সংবাদ একলব্য: আজিমগঞ্জ জিয়াগঞ্জ রেলযাত্রী ও নাগরিক মঞ্চের পক্ষ শিয়ালদহ ডিআরএমকে ডেপুটেশন দেওয়া হল জিয়াগঞ্জ রেল স্টেশন সুপারের মাধ্যমে। মোট সাত দফা দাবি সম্পূর্ণ দাবি পত্র জিয়াগঞ্জ স্টেশন সুপারের হাতে তুলে দেওয়া হয়।


মূল দাবি গুলো কি কি? 

মূল দাবি ছিল লালগোলা শিয়ালদা সেকশনে লোকাল ট্রেনগুলোতে টয়লেট পুনরায় চালু করা ও সাধারণ রেল যাত্রীদের দুর্বিষহ যন্ত্রণা দূর করা। জিয়াগঞ্জ রেল স্টেশনে রিজার্ভেশন কাউন্টার ও জেনারেল টিকিট কাউন্টারকে আলাদা করা দাবি ও রিজার্ভেশন কাউন্টারকে রাত্রি আটটা অব্দি খোলা রাখার দাবিও রাখা হয়। জিয়াগঞ্জ রেলস্টেশন সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ দাবিও দেওয়া হয়। হলদিবাড়ি সুপার ফাস্ট ট্রেন (সপ্তাহের বাকি চার দিন) ও উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন কে আজিমগঞ্জ জংশন (নসিপুর রেল ব্রিজ) দিয়ে বহরমপুর হয়ে কৃষ্ণনগর দিয়ে চালানোর দাবিও করা হয়।

সংগঠনের সম্পাদক রাজা ঘোষ -এর বক্তব্য 

সংগঠনের সম্পাদক রাজা ঘোষ জানান আমাদের নিজস্ব দাবি ছাড়াও মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট রেল প্যাসেঞ্জার ফোরামের সংঘবদ্ধ দাবি লালগোলা শিয়ালদা সেকশনে লোকাল ট্রেনের টয়লেট চালু করার দাবি আলাদা করে দেওয়া হয়। এই দাবিপত্রে উল্লেখও করা আছে যে এর পরেও যদি দাবি পূরন না হলে পরবর্তীতে অনশন আন্দোলন ও কলকাতা উচ্চ আদালতে জনস্বার্থে মামলা করা হবে ফোরামের তরফে।


কর্মসূচিতে উপস্থিতি 

আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব রেলের ZRUCC সদস্য অবনী প্রামানিক, সুভাষ পান্ডে, রাজু দাস, পার্থ ঘোষ, সাধেরুল আমিন, ছোটন গোস্বামী, অরুনাশিষ ভট্টাচার্য, আনসারুদ্দিন শেখ প্রমুখ
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code