নিজস্ব সংবাদদাতা, কোচবিহার, সংবাদ একলব্য: বন্ধ স্ট্রং রুমের ক্যামেরা! গুরুতর অভিযোগ কোচবিহার দক্ষিণের প্রার্থী তথা তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিকের। কোচবিহার পলিটেকনিক কলেজ উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের স্ট্রং রুমের ৫ নম্বর ক্যামেরা বন্ধ বিকেল ৪:০৯ থেকে অভিযোগ তৃণমূল কংগ্রেসের।
কি অভিযোগ?
গতকাল ২০২৬ এর প্রথম দফার বিধানসভা নির্বাচনের ভোট গ্রহন শেষে হতেই কোচবিহার পলিটেকনিক কলেজ স্ট্রং রুম উত্তর ও দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সমস্ত ইভিএম মেশিন রাখা রয়েছে এবং নির্বাচন কমিশনের সিল করা রয়েছে। 24 ঘন্টার মধ্যে সেই স্ট্রং রুমের ৫ নং ক্যামেরা বিকেল ৪:০৯ থেকে প্রায় ঘন্টাখানেক বন্ধ ছিল বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, স্ট্রং রুম স্ট্রংভাবে পাহারা দিতে, সেই কথা মাথায় রেখে এই ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে উপস্থিত হন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিক।
কি অভিযোগ অভিজিৎ দে ভৌমিকের?
তিনি বলেন, মনিটরের পাঁচ নম্বর ক্যামেরা দীর্ঘ সময় বন্ধ ছিল তারপর অনেক সময় স্ক্রিনে একটি ক্যামেরা দেখা যাচ্ছে বাকি সবগুলোকে হাইড করে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে আজ বারোটা থেকে এবং বিকেল ৪:০৯ এ আরেকটি কমপ্লেন আসে সেটিও একই কমপ্লেন। তারপর আমি এসে জেলাশাসক ডিইওকে সহ আরো অন্যান্যকে বিষয়টি জানালাম। এখন আমাদের ক্লারিফিকেশন চাই সেই সময়টাই একচুয়াল পজিশন কি ছিল স্ট্রং রুমের?
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ