Latest News

6/recent/ticker-posts

Ad Code

যুব সাথীর টাকা নিয়ে বড় বার্তা, যারা পাননি কবে পাবেন? জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

 
যুব সাথী প্রকল্পের টাকা কবে পাবেন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়
যুব সাথী প্রকল্প নিয়ে বড় বার্তা মমতার 


কলকাতা: সম্প্রতি রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য যুব সাথী প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। নির্বাচন ঘোষনার আগেই অনেকের অ্যাকাউন্টে সেই প্রকল্পের টাকা ঢুকলেও এখনোও অনেকের অ্যাকাউন্টে আসেনি টাকা। তবে চিন্তার কোনো কারণ নেই, টাকা পেয়ে যাবেন। আশ্বস্ত করলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়।


যুব সাথী নিয়ে বড় বার্তা 


একদিকে জনসংযোগ, অন্যদিকে জনসভা। বাংলার ভোটের ময়দান একেবারে জমে উঠেছে। নির্বাচনী প্রচারে পাণ্ডবশ্বরে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকেই যুবসাথী নিয়ে বড় বার্তা দিলেন তিনি। যাদের এখনও যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, তারা কবে পাবেন, সবটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

যাদের টাকা আসেনি, তাদের জন্য আশ্বাস

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, '' যুবসাথীও সবাইকে দিচ্ছি, যে ক্রাইটেরিয়া করে দেওয়া হয়েছে, কিছু বাকি আছে, প্রসেস চলছে, পেয়ে যাবেন।'' সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানিয়ে দেন সবাইকে টাকা দেওয়া হবে। যাদের টাকা এখনও আটকে আছে, তাদের প্রসেস চলছে। তারা ঠিক সময়ে টাকা পেয়ে যাবেন।

বেকার ভাতা নয়, হাতখরচের সহায়তা, জানান মমতা 

নির্বাচনী ইস্তাহার প্রকাশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, '' আমাদের অঙ্গীকারের মধ্যে আমরা সবার জন্য যুব সাথী প্রকল্প নিয়ে ভেবেছি। প্রায় এক কোটি যুবকদের, অর্থাৎ যাদের বয়স ২১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে, তাদের ১৫০০ করে দিচ্ছি। তবে এই টাকাটা বেকার ভাতা হিসেবে নয়, এই টাকাটা হাত খরচের জন্য দেব আমরা, যতদিন না সে চাকরি পাচ্ছে। তার মধ্যেই সে কর্মসংস্থান পেয়ে যাবে।'' আরও জানান, স্কলারশিপ পেলেও অসুবিধা নেই, ১০০টির বেশি সামাজিক প্রকল্প আছে। যুব সাথীর টাকা পাবে সকলে।

লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় বার্তা

এদিন তিনি লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বার্তা দেন, তিনি আবারও জানিয়ে দেন, লক্ষীরভাণ্ডার আজীবন দেওয়া হবে।এই প্রকল্পের টাকা বন্ধ হবে না। ২৫ বছর বয়স থেকে মহিলারা আজীবন এই টাকা পাবেন।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code