![]() |
| বিজেপির পাল্টা চার্জশিট পেশ তৃণমূলের, ব্রাত্য, মহুয়া ও কীর্তি আজাদের সাংবাদিক বৈঠক |
‘মোটা ভাই, জবাব চাই’ নামে চার্জশিট পেশ তৃণমূলের
এদিন ‘মোটা ভাই, জবাব চাই’ নামে চার্জশিট প্রকাশের সময় শাহের তোলা দাবিকে নসাৎ করে দেন ব্রাত্য বসুরা। তৃণমূলের তরফে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং দুই সাংসদ মহুয়া মৈত্র ও কীর্তি আজ়াদ সাংবাদিক বৈঠক করে ‘চার্জশিট’ পেশ করেন। একই সঙ্গে সাংবাদিক বৈঠকে শাহ যে যে প্রশ্ন তুলেছেন, তা খণ্ডন করেছেন। এই সাংবাদিক বৈঠকে ১৩ প্রশ্ন ছুঁড়ে দেন তারা।
বিজেপির বিরুদ্ধে তৃণমূলের চার্জশিটে কি ছিল?
তৃণমূলের তরফে দাবি করা হয়েছে, বিজেপি শাসিত রাজ্যগুলিতে আইনশৃঙ্খলার অবনতি, নারী নিরাপত্তার অভাব এবং প্রশাসনিক ব্যর্থতার একাধিক উদাহরণ রয়েছে। এই সব অভিযোগকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধে তাদের চার্জশিট তৈরি করা হয়েছে।
তৃণমূলের বিরুদ্ধে বিজেপির চার্জশিটে কি ছিল?
বিজেপির তরফে প্রকাশিত চার্জশিটে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, আইনশৃঙ্খলার অবনতি, বেকারত্ব বৃদ্ধি এবং প্রশাসনিক অদক্ষতার অভিযোগ তোলা হয়েছিল। ওই চার্জশিটে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার চিত্র তুলে ধরা হয় বলে দাবি বিজেপির।
রাজনৈতিক মহলের মতে
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ‘চার্জশিট বনাম চার্জশিট’ লড়াই আসলে দুই প্রধান দলের মধ্যে সরাসরি প্রচার যুদ্ধকে আরও তীব্র করে তুলেছে। বিশেষ করে নারী নিরাপত্তা ও উন্নয়ন ইস্যুকে কেন্দ্র করে দুই পক্ষই একে অপরকে আক্রমণ করছে। এই আক্রমণ থেকেই প্রচার যুদ্ধ বিরাট আকারের পৌঁছে গেল মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের বক্তব্য
বিশ্লেষকদের মতে, একে অপরের এই পাল্টা অভিযোগের লড়াই আগামী দিনে ভোটের প্রচারে বড় প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষের কাছে নিজেদের অবস্থান তুলে ধরতে দুই পক্ষই এখন তথ্য ও অভিযোগের লড়াইয়ে নেমেছে। আর তার ফলস্বরূপ ভোট বাক্সে প্রভাব পড়বে এমনটাই মনে করা হচ্ছে।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ