Latest News

6/recent/ticker-posts

Ad Code

তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ করে একক সংখ্যাগরিষ্ঠতার দাবি অমিত শাহের

Amit Shah releases chargesheet against TMC in Kolkata, West Bengal Assembly Election 2026, BJP West Bengal, Suvendu Adhikari, Sukanta Majumdar, তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট, অমিত শাহ, বিজেপি, পশ্চিমবঙ্গ নির্বাচন ২০২৬, সংবাদ একলব্য
তৃণমূলের বিরুদ্ধে চার্জশিট পেশ অমিত শাহের, সঙ্গে রাজ্য বিজেপির মিডিয়া বিভাগের প্রধান বিমলশঙ্কর নন্দ, দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার

কলকাতা, সংবাদ একলব্য: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর আগে রাজনৈতিক উত্তাপ চরমে। এই আবহেই কলকাতার নিউ টাউনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে ৩৫ পাতার 'চার্জশিট' প্রকাশ করলেন। শাহের কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'জনগণের চার্জশিট প্রকাশ'। 'চার্জশিট' আনুষ্ঠানিক ভাবে উন্মোচন করলেন শাহ। বিজেপির এই 'জনগণের চার্জশিট'-এ গত ১৫ বছরের শাসনকালকে লক্ষ্য করে একাধিক অভিযোগ তুলে ধরা হয়েছে। দুর্নীতি, আইন-শৃঙ্খলার অবনতি, সিন্ডিকেট রাজ এবং কর্মসংস্থানের অভাব— এই সব বিষয়কে কেন্দ্র করেই মূলত আক্রমণ শানানো হয়েছে।

কী আছে এই চার্জশিটে?

এই চার্জশিটে বিজেপির দাবি, তৃণমূল সরকারের আমলে রাজ্যে একাধিক ক্ষেত্রে চরম অব্যবস্থা দেখা দিয়েছে। মূল অভিযোগগুলোর মধ্যে রয়েছে:

  • ব্যাপক দুর্নীতি ও কাটমানি প্রথা।
  • প্রশাসনিক অরাজকতা এবং আইন-শৃঙ্খলার অবনতি।
  • শিল্প ও কর্মসংস্থানের চরম সংকট।
  • মহিলাদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ।

অনুপ্রবেশ ও জাতীয় নিরাপত্তা ইস্যু

ভাষণে তিনি অনুপ্রবেশ ইস্যুকেও বড় করে তুলে ধরেন। তাঁর দাবি, অসমে অনুপ্রবেশ অনেকটাই নিয়ন্ত্রণে এলেও এখন পশ্চিমবঙ্গই প্রধান প্রবেশপথ হয়ে উঠেছে। তিনি আরও বলেন, রাজ্যের নির্বাচন শুধুমাত্র রাজ্যের জন্য নয়, দেশের নিরাপত্তার সঙ্গেও জড়িত।

তৃণমূলকে উৎখাতের আহ্বান, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দাবি

চার্জশিট প্রকাশের মঞ্চ থেকেই তৃণমূল সরকারকে "উৎখাত" করার আহ্বান জানান অমিত শাহ। তাঁর দাবি, বাংলার মানুষ পরিবর্তন চাইছে এবং বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়বে। এছাড়াও 'ভয়মুক্তির ভোট' স্লোগান তুলে ধরে তিনি ভোটারদের কাছে আবেদন জানান। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি পশ্চিমবঙ্গে সরকার গড়তে চলেছে বলে দৃঢ়তার সঙ্গে দাবি করেন অমিত শাহ।

শুভেন্দুর ভূমিকা উল্লেখ

'চার্জশিট' প্রকাশ করতে গিয়ে রাজ্যে শুভেন্দু অধিকারীর ভূমিকার কথা আলাদা করে উল্লেখ করলেন শাহ। বললেন, "বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গোটা পশ্চিমবঙ্গ সফর করে বাংলার বেহাল দশার কথা জনতার কাছে পৌঁছে দিয়েছেন।" আলাদা করে কেবল শুভেন্দুর ভূমিকা উল্লেখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

'ভয়মুক্তির ভোট' স্লোগান শাহের

অমিত শাহ বলেন, "এই ভোট প্রাণনাশের ভয় থেকে মুক্তির ভোট, স্বাধীনতা চলে যাওয়ার ভয় থেকে মুক্তির ভোট, জনবিন্যাস পরিবর্তনের ভয় থেকে মুক্তির ভোট, সম্পত্তি ছিনিয়ে নেওয়ার ভয় থেকে মুক্তির ভোট, রোজগার চলে যাওয়ার ভয় থেকে মুক্তির ভোট। একগুচ্ছ ভরসার পক্ষে দাঁড়ানোর ভোট।"

মমতা সরকার কি ঘুমোচ্ছে? অনুপ্রবেশ ইস্যুতে আক্রমণ শাহের

অনুপ্রবেশকারী প্রসঙ্গে শাহ বলেন, "এত অনুপ্রবেশকারী ঢুকছে, মমতাজির সরকার কি ঘুমোচ্ছে? প্রশ্ন তুলবেন, বিএসএফ কী করছে? বিএসএফ তখনই কিছু করতে পারবে, যখন আপনি সীমান্তে বেড়া লাগাতে দেবেন। বিজেপি ক্ষমতায় আসার ১৫ দিনের মধ্যে সীমান্তে বেড়া দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি এ রাজ্যের বিজেপি সরকার কেন্দ্রকে দেবে।"

রাজ্য রাজনীতির সমস্ত ব্রেকিং আপডেট এবং বিধানসভা নির্বাচনের খুঁটিনাটি খবর পেতে চোখ রাখুন সংবাদ একলব্য-তে: sangbadekalavya.in

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code