Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভোট প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী বিধি ভঙ্গের প্রতিবাদ করায় ভোটকর্মীকে মারধোরের অভিযোগ!

রানাঘাটে ভোট প্রশিক্ষণ কেন্দ্রে মুখ্যমন্ত্রীর ছবি ঘিরে বিতর্কে ভোটকর্মী মারধরের অভিযোগ
রানাঘাটে ভোট প্রশিক্ষণ চলাকালীন এক ভোটকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে


নিজস্ব সংবাদদাতা, নদীয়া, সংবাদ একলব্য: ভোট প্রশিক্ষণ কেন্দ্রের ভিতরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকা নিয়ে বিতর্কের জেরে উত্তপ্ত হয়ে উঠল নদিয়ার রানাঘাট। ঘটনাকে কেন্দ্র করে এক ভোটকর্মীকে মারধরের অভিযোগ ওঠায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মুখ্যমন্ত্রীর ছবিসহ বিজ্ঞাপন ভোট প্রশিক্ষণে


শুক্রবার রানাঘাটের মিশন মোড় সংলগ্ন দেবনাথ বয়েস স্কুলে চলছিল ভোটের প্রশিক্ষণ কর্মসূচি। অভিযোগ, প্রশিক্ষণ কেন্দ্রে মুখ্যমন্ত্রীর ছবি থাকা নিয়ে আপত্তি জানান এক ভোটকর্মী। এরপরই তাঁকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটে বলে দাবি।


নির্বাচনী বিধি ভঙ্গের প্রতিবাদ 


অভিযোগ, প্রশিক্ষণ শুরু হওয়ার সময় স্ক্রিনে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজ্ঞাপন দেখানো হচ্ছিল। ঠিক তখনই সৈকত চট্টোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন ভোট কর্মী প্রতিবাদ করেন। নির্বাচনী বিধি ভঙ্গ করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তাঁরা। প্রতিবাদও করেন।

ভোটকর্মীকে মারধোর ও হুমকির অভিযোগ


সৈকত চট্টোপাধ্যায়ের অভিযোগ, যখন তাঁরা প্রতিবাদ করছিলেন, ঠিক সেইসময় বিডিও অফিসের এক ব্যক্তি তাঁকে হুমকি দেয়।অভিযোগ এরপরই আচমকা কয়েকজন তাঁর উপর চড়াও হয়। তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।



ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত ভোটকর্মীকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে।

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code