Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলকাতায় কবিতার দেশ ও সুলেখা সাহিত্য পত্রিকার বই প্রকাশ ও পুরষ্কার প্রদান অনুষ্ঠান

  কলকাতায় কবিতা ও সাহিত্য সম্মেলন ২০২৬
  বই প্রকাশ, সাহিত্য সম্মেলনের একটা মুহুর্তে

কলকাতা, সংবাদ একলব্য: কলকাতায় অনুষ্ঠিত হল বই প্রকাশ, কবিতা পাঠ, পুরস্কার প্রদান ও সাহিত্য সম্মেলন। ‘কবিতার দেশ’ ও ‘সুলেখা সাহিত্য পত্রিকা’-র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান রবিবার বিকেলে শহরের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ দি বেঙ্গল থিওসফিক্যাল হলে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আলোকিত করেছেন যে সকল অতিথি 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, অধ্যাপক ও সংস্কৃতিজগতের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট শিক্ষাবিদ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্যে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এমদাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন কবিতার দেশ ও সুলেখা সাহিত্য পত্রিকার সম্পাদক সেখ নুরুল হুদা, শিশু সাহিত্যিক সেখ আব্দুল করিম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক বাসুদেব মোশেল, বিশিষ্ট কবি ও সাংবাদিক বরুণ চক্রবর্তী সহ অন্যান্য আরো অনেকে। 


বই প্রকাশ ও পুরষ্কার প্রদান 

এদিনের এই অনুষ্ঠানে ষোড়শ কাব্য (কাব্য সংকলন), ভালোবাসা সম্পর্কিত প্রবন্ধ, বিশ্বনবী হযরত মহম্মদ (স.) এর সংক্ষিপ্ত জীবনী নামক তিনটি গ্রন্থ প্রকাশিত হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন সাহিত্যকর্ম প্রকাশের পাশাপাশি একাধিক সম্মান ও পুরস্কার প্রদান করা হয়। ‘শঙ্ক ঘোষ স্মৃতি পুরস্কার’, ‘শঙ্ক ঘোষ স্মৃতি সাহিত্য পুরস্কার’ এবং ‘সুলেখা স্মারক সম্মান’ তুলে দেওয়া হয় নির্বাচিত সাহিত্যিকদের হাতে। 



কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনা 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনা, যেখানে অংশ নেন বিভিন্ন প্রান্ত থেকে আগত কবি ও লেখকরা।


আয়োজকদের মতে, এই ধরনের সাহিত্য সম্মেলন নতুন লেখকদের উৎসাহিত করার পাশাপাশি বাংলা সাহিত্যচর্চাকে আরও সমৃদ্ধ করে। 


অনুষ্ঠানের আয়োজক তথা কবিতার দেশ ও সুলেখা সাহিত্য পত্রিকার সম্পাদক সেখ নুরুল হুদা জানান, 'বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিকদের নিয়ে আজকের এই অনুষ্ঠান। ১৬ জন কবির কবিতা নিয়ে প্রকাশ হলো ষোড়শ কাব্য, এছাড়াও ভালাবাসা সম্পর্কিত প্রবন্ধ ও বিশ্বনবীর জীবনী। সব মিলিয়ে সকলের উপস্থিতি ও সহযোগিতায় সুন্দর ও সফল অনুষ্ঠান। আমন্ত্রিত অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সকলকেই ধন্যবাদ।' 



সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code